জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বুধহাটা ইউনিয়নের বৃহত্তর বিলে পানি নিস্কাশনের ব্যবস্থা নাজুক,দ্রুত ব্যবস্থা না হলে ফসল ও ঘের ভেসে যাবে,ক্ষতি হবে কয়েকশত কোটি টাকা।



সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিল সমুহের জলাবদ্ধতা দূরের পদক্ষেপ না নিলে এবছর ফসল উৎপাদন সম্পূর্ণভাবে অসম্ভব এবং মাছ চাষের ঘের একাকার হয়ে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকার সমস্যার কথা জানতে ও প্রকৃত অবস্থা সম্পর্কে খোজ খবর নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মঙ্গলবার (১৬ জুলাই) নদী খনন কাজ, স্লুইস গেটের অবস্থা ও ঝুঁকিতে থাকা বিল সমুহ সরেজমিন পরিদর্শন করেছেন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। 
পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার এসও জহুরুল হক বোর্ডের অন্যদের ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুকে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেন। বিশেষ করে উত্তর চাপড়ার কাছে নদীতে দেওয়া বাঁধের অবস্থা দেখেন। এসময় এই বাঁধের উত্তর পাশে পাইপ বসিয়ে পানি নিস্কাশনের বিষয়টির সম্ভাব্যতা যাচাই করে দেখেন। পরিদর্শন শেষে এসও জহুরুল হক এলাকার বৃহত্তর স্বার্থে বাঁধে পাইপ স্থাপনের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে উপস্থিত সকলকে আশ্বস্থ করেন।  ;
ইউনিয়নের বুধহাটা, শ্বেতপুর, নওয়াপাড়া, বেউলা, গাজীরমাঠ, পদ্ম বেউলা, চিলেডাঙ্গা, মহেশ্বরকাটি, নারানপুর, ঝাটিরকাটা গ্রাম সম্পর্ণ ভাবে এবং চাপড়া, পাইথালী, কুন্দুড়িয়া, হাজীপুরসহ আশপাশের গ্রাম ও বিল সমূহের বৃষ্টির পানি আংশিক ভাবে বুধহাটা ও মহেশ্বরকাটি স্লুইস গেট দিয়ে নিস্কাশন হয়ে থাকে। গত কয়েক বছর অন্যান্য গ্রাম ও বিল এবং ফিংড়ী ও পার্শবর্তী ইউনিয়নের পানির বড় অংশ এই গেট দিয়ে নিস্কাশিত হয়ে আসছে। ফলে বুধহাটা উত্তরাংশের বিল সমুহ বাইরের পানির চাপে পানির পরিমাণ অতিরিক্ত হওয়ায় ফসল চাষাবাদ সীমাহীন সমস্যায় ফেলে দিয়েছে। সম্প্রতি দেখা দিয়েছে আরও একটি প্রতিবন্ধকতা। বেতনা নদী খনন কাজ শুরু করায় নদীতে নওয়াপাড়া ও চাপড়ায় আড়াআড়ি বাঁধ দিয়ে নদী বন্ধ করে রাখা হয়েছে। ফলে এবছর বুধহাটা ও মহেশ্বরকাটি স্লুইস গেট সম্পর্ণ বন্ধ হয়ে আছে। বৃষ্টির পানিতে ইতিমধ্যে বিল সমুহে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও কিছুদিন চললে পুরা বিলগুলুতে এবছর ধান চাষ সম্ভব হবেনা। ক্রমান্বয়ে মাছের ঘেরগুলোও পানির চাপে নিমজ্জিত হবে ও মাছ ভেসে যাওয়ার আশঙ্কায় মাছ চাষীরা ঘের বন্ধ করবে কিনা দুশ্চিন্তায় পড়েছে। 
পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার এসও জহুরুল হক বোর্ডের অন্যদের ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুকে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেন। বিশেষ করে উত্তর চাপড়ার কাছে নদীতে দেওয়া বাঁধের অবস্থা দেখেন। এসময় এই বাঁধের উত্তর পাশে পাইপ বসিয়ে পানি নিস্কাশনের বিষয়টির সম্ভাব্যতা যাচাই করে দেখেন। পরিদর্শন শেষে এসও জহুরুল হক এলাকার বৃহত্তর স্বার্থে বাঁধে পাইপ স্থাপনের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে উপস্থিত সকলকে আশ্বস্থ করেন।  
বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু বলেন, এলাকার কৃষক না বাঁচলে ইউনিয়নবাসী বাঁচবে না। পয়ঃ নিস্কাশন ব্যবস্থা রুদ্ধ হয়ে যাওয়ায় বুধহাটা ও মহেশ্বরকাটি স্লুইস গেট বন্ধ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। বাঁধে পাইপ বসিয়ে গেট চালু করার ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে। কর্মকর্তারাও সার্বিক অবস্থা বিবেচনা করে পাইপ স্থাপনের বিষয়টি রিয়ে ইতিবিচক ভাবে ভাবছেন বলে তিনি জানান।


Tag
আরও খবর