জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় র‍্যাবের হাতে দূর্ধর্ষ ডাকাত রিয়াজুল গ্রেফতার

সাতক্ষীরায় র‍্যাবের হাতে দূর্ধর্ষ ডাকাত রিয়াজুল গ্রেফতার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লেগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)  প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।   


সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের মৃত বাছতুল্লাহ মোড়লের ছেলে দুর্ধর্ষ ডাকাত মোঃ রিয়াজুল ইসলাম গত একযুগেরও বেশী সময় ধরে তালা উপজেলাসহ আশেপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল। তার নামে চুরি, ডাকাতি, দাংগা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিষ্ফোরক সামগ্রী আয়ত্তে রাখা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনমনে আতংকের সৃষ্টি হয়। র‍্যাবের নিকট গোয়েন্দা তথ্য ছিল যে, ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পেছনে। আসামি রিয়াজুল গত ইং ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়না ভুক্ত ফেরারী আসামি হওয়া সত্ত্বেও আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সিপিসি-১, র‌্যাব-৬, সাতক্ষীরা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং নজরদারি অব্যাহত রাখে।


এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই রাত অনুমানিক সাড়ে দশটায় র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর ডাকাত রিয়াজ গ্রুপের প্রধান ডাকাতি, নাশকতাসহ একাধিক মামলার দীর্ঘ দিন যাবত পলাতক আসামি মোঃ রিয়াজুল ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন শুরখালী এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের বিশেষ আভিযানিক দলটি শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ১৬ জুলাই মধ্যরাত্র তিনটা চল্লিশ মিনিটে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন শুরখালী এলাকা থেকে মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। 


গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর