জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে গ্রামের কৃষকরা জৈব কৃষি চর্চায় উদ্বুদ্ধ হচ্ছে

শ্যামনগরে গ্রামের কৃষকরা জৈব কৃষি চর্চায় উদ্বুদ্ধ হচ্ছে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের ঈশ^রীপুর, বংশীপুর, ধূমঘাট, পাতড়াখোলা, পশ্চিম ধূমঘাট মুন্ডাপাড়া সহ অন্যান্য গ্রামের কৃষকরা জীববৈচিত্র্য নির্ভর কৃষি চর্চায় উদ্বুদ্ধ হচ্ছে।

কৃষকরা স্থানীয় জাতের ফসল চাষ, জৈব সার উৎপাদন, জৈব প্রযুক্তিতে বালাই নাশক তৈরী ও ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপনন করা, বীজ সংগ্রহ ও সংরক্ষণ করা, জেন্ডার সমস্যা সমাধান করা, কৃষক স্কুল তৈরী করা, মানবাধিকার, পরিবেশ, জলবায়ু সম্পর্কে ধারণা প্রদান করা  ও বৃক্ষ রোপন করা এ সকল বিষয়ে যুবদের সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এই কাজ গুলি তারা বেসরকারী সংগঠন রিইবের সহায়তায় গণ গবেষণা দল তৈরী করে দল ভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করছেন। কৃষক খলিলুর রহমানম, অসীম সাহা, যুবক বিপ্লব ঘোষ সহ অন্যান্য বলেন বর্তমান সময়ে রাসায়নিক সার কীটনাশকের প্রতি নির্ভর না হয়ে জৈব কৃষি চর্চা খুবই প্রয়োজন। প্রত্যেক কৃষক এক একজন কৃষি শ্রমিক। কৃষি শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে কৃষির চিত্র পাল্টে দিতে পারে।    

পাতড়াখোলা, বংশীপুর গণ গবেষণা দল পাতড়াখোলা স্কুলে জৈব কৃষি প্রদর্শনীর প্লট তৈরী করে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা প্রদান করছেন। এছাড়া সাংস্কৃতিক চর্চায় গান , নাটক, কবিতা আবৃত্তি অনুশীলন করছেন। এর পাশাপাশি জৈব কৃষি প্রচারে দেয়াল লিখন করে কৃষকদের ও সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টি করছেন।

ধূমঘাট প্রচেষ্টা জৈব কৃষি বিস্তার গণ গবেষণা দল যুবদের উদ্যোগে ধূমঘাট ভীম মোড়লের বাড়ী হতে খলিলের মোড় পর্যন্ত রাস্তার দুপাশে বজ্রনিরোধে তাল সড়ক তৈরী করেছেন। বংশীপুর গণ গবেষণা দল জৈব কৃষি প্রচারে দেওয়াল লিখন শুরু করেছেন। পাতড়াখোলা গণ গবেষণা দল জীব বৈচিত্র্য নির্ভর কৃষি চাষ শুরু করেছেন। কৃষি বিপনন কেন্দ্র তৈরী করেছেন বিলকিস নাহার।

ধূমঘাট গ্রামের যুব দল রাসায়নিক সার ও বিষ কিভাবে ক্ষতি করছে তার উপর প্রতিবেদন তৈরী করছে।

জুলাই মাসের প্রথম সপ্তাহে এ সকল কার্যক্রম পরিদর্শন করেন জার্মানীর রোসা লাক্সেমবার্গ স্টিফ্টুং এর প্রোগ্রাম অফিসার বিনোদ কস্টি, রিইবের পরিচালক সুরাইয়া বেগম, ডকুমেন্ট অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান ও গবেষণা সহকারী চৈতন্য দাস।

পরিদর্শনকালে তারা বলেন জীব বৈচিত্র্য নির্ভর কৃষি বিস্তারে গ্রাম গুলির কৃষক ও যুবদের উদ্যোগ প্রশংসনিয়। বিশেষ করে যুবদের কার্যক্রমকে সাধুবাদ জানান। তারা বলেন যুবরা কৃষিতে ভূমিকা রাখলে জৈব কৃষির প্রসার ঘটবে।

ছবি- শ্যামনগরে জৈব কৃষি চর্চায় ধূমঘাট গ্রামে বিনোদ কস্টির উপস্থিতিতে মতবিনিময় সভা।



Tag
আরও খবর