জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরের মধ্যে রাস্তা উন্নয়নের প্রতিশ্রুতি, দুই যুগেও বাস্তবায়ন হয়নি:বেড়েই চলেছে ভোগান্তি।

আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালি মন্দির রাস্তা উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় জনসাধারণের ভোগান্তি বেড়েই চলেছে। এনিয়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।বুধহাটা বাজারের পাশে বসবাস করে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। বুধহাটা বকুল তলা দিয়ে বুধহাটা বাজার রাস্তা, বকুল তলা থেকে মন্দির ও তহশীল অফিসে যাতয়াত করার রাস্তা, হরিদাস দেবনাথের বাড়ী হয়ে বাজারের রাস্তা যুগ যুগ ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। কিন্তু অজ্ঞাত কারনে সংস্কারের ব্যবস্থা করা হয়নি। রাস্তা দিয়ে বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল, এবিসি কেজি স্কুল, বুধহাটা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধহাটা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ বুধহাটা, নওয়াপাড়া, শ্বেতপুর, বেউলা, মহেশ্বরকাটি, চাপড়া, পাইথালী, চিলেডাঙ্গা, হাবাসপুর, জোড়দিয়া সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। প্রতিদিন স্কুল, অফিস, বাসা বাড়ি, হাট বাজারে যাতয়াতের পাশাপাশি ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির, বুধহাটা ইউনিয়ন ভূমি অফিস, বুধহাটা কাছারী পাড়া মন্দির, বুধহাটা সুবর্ণ বণিক পাড়া পূজা মন্দির,  বিভিন্ন এনজিওতে যাতয়াত করার জন্য রাস্তা টি খুবই প্রয়োজনীয় সড়ক। উন্নয়নের ক্ষেত্রে সড়কটি অবহেলিত রয়ে গেছে। এলাকাবাসি এই রাস্তা সংস্কারের জন্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও এমপি সহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেছেন অনেকবার। পত্রপত্রিকায়ও রিপোর্ট হয়েছে অনেকবার। কিন্তু উন্নয়নের কাজ তেমন কিছু হয়নি। সব চেয়ে অসুবিধা হচ্ছে বসত বাড়ির পয়ঃনিষ্কাশনের ময়লা রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে প্রতিনিয়িত। ফলে মারাত্মক ভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সৃষ্টি হচ্ছে মশা ও এডিস মশার লার্ভা। এছাড়া সড়কের উপর যানবাহন রেখে মালামাল লোড-আনলোড করায় যানবাহন ও পথচারীদের চলাচল খুবই সমস্যা গচ্ছে। এলাকার অনেকে জানান, এলাকার পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা ও কর্তৃপক্ষের অবহেলা আর উদাসিনতার কারনে শত শত মানুষ জলাবদ্ধতার মধ্যে দিয়ে যাতয়াতের কারনে অতিষ্ট হয়ে উঠেছে। জলাবদ্ধতার ও রাস্তার মধ্যে অসংখ্য গর্তের কারনে ছোট খাট দুর্ঘটনা লেগে আছে। এব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী অভিজিৎ দেবনাথ বলেন, বেশ কয়েক বছর হল রাস্তা সংস্কার করা হয়না। রাস্তাটির বেহাল অবস্থার কারণে আমাদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ১৫-২০টি গ্রামের মানুষের যাতয়াতের রাস্তা। বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরের পুরোহিত বিকাশ ব্যানার্জী বলেন, রাস্তার জন্য বিভিন্ন দপ্তরে চেষ্টা চালিয়ে এখনো কোন ফল পাইনি। এলাকাবাসিকে সাথে নিয়ে কোন ভাবে যাতয়াতের জন্য আমরা কয়েকবার সংস্কার করেছি। তারপরও বর্তমানে উন্নয়নের যুগে আমাদের মন্দির, বাজার ও তহশীল অফিসে যাওয়াতের রাস্তাটির উন্নয়ন হলো না।এটাই সবচেয়ে বড় দুঃখ।

Tag
আরও খবর