জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় দই তৈরি হচ্ছে টিস্যু পেপার দিয়ে

সাতক্ষীরায় দই তৈরি হচ্ছে টিস্যু পেপার দিয়ে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা দইয়ের মধ্যে দুধের সরের পরিবর্তে যদি টিস্যু পেপার দিয়ে সর তৈরি হয় তা হলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেনা একথা অস্বীকার করার নয়। মূলত ১৮০ ডিগ্রি তাপমাত্রায় দুধ গরম করার ফলে দুধের উপর এক ধরনের পাতলা ও হালকা হলদে ভাব ক্রিমের আস্তারণ পড়ে থাকে যা দুধের সর নামেই পরিচিত। দুধের সর ব্যবহারে ত্বকের স্বাভাবিক রং উজ্জ্বল করতে অগ্রনী ভুমিকা পালন করে।


সাধারণত দই আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার। টক ও মিষ্টি দুই ধরনের দইয়ের প্রচলন রয়েছে। অনেকে এটাকে দধি বা দই বলে থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় অনেকে টক দই ও মিষ্টি দই রাখেন। দধি বা দই হলো এক ধরনের দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাক্টেরিয়া গাঁজন থেকে প্রস্তুত করা হয়।


ল্যাক্টোজের গাঁজনের মাধ্যমে ল্যাক্টিক এসিড তৈরি করা হয়। যা দুধের প্রোটিনের উপর কাজ করে দইয়ের স্বাদ ও অতুলনীয় গন্ধ প্রদান করে থাকে। প্রায় ৪৫০০ বছর যাবত মানুষ দধি বা দই তৈরি করছে এবং মানুষ তা খেয়ে আসছে।


দইয়ের পাশাপাশি দুধের সরে অনেক উপকার বিদ্যমান  থাকলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের সরলতা এবং বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতিনিয়ত ভেজাল দই বিক্রি করে ঠকাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় “অরজিনাল সাগর সুইটস্” নামক একটি মিষ্টির দোকানে দইয়ের উপরের অংশে দুধের স্বরের পরিবর্তে টিস্যু পেপার দিয়ে সর তৈরি করে ভোক্তাদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। সাগর নামে এক ভোক্তা বলেন, গত ০৭ জুলাই রবিবার আনুমানিক রাত ০৯ টার দিকে তিনি সাতক্ষীরা শহরের আমিনিয়া মার্কেট সংলগ্ন “অরজিনাল সাগর সুইটস্” নামক প্রতিষ্ঠান থেকে ১ খুলি দই দুই শত ত্রিশ টাকায় ক্রয় করেন। দই নিয়ে বাড়িতে যেয়ে খাওয়ার সময় ঘটে বিপত্তি।


তিনি দই খাওয়ার সময় তার দাতে শক্ত উপকরণের উপস্থিতি টের পায়। তাৎক্ষণিক তিনি দইয়ের উপরের অংশে দেখেন সরের পরিবর্তে টিস্যু পেপার সাদৃশ্য বস্তু। এরপর তিনি ভালো ভাবে দেখে টিস্যু পেপার বলে নিশ্চিত হন। ভুক্তভোগী ঐ ভোক্তা বলেন, তিনি উল্লেখিত মিষ্টির দোকান থেকে দই কিনে প্রতারণার শিকার হয়েছেন। খোজ খবর নিয়ে জানা গেছে, সাতক্ষীরা শহরস্থ “অরজিনাল সাগর সুইটস্” এর স্বত্বাধিকারী আব্দুর রশিদ সাগর। দইয়ের সরে ভেজাল দেওয়ার ঘটনায় ভুক্তভোগী সাগর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয় সাতক্ষীরা “অরজিনাল সাগর সুইটস্” এর স্বত্বাধিকারী আব্দুর রশিদ সাগর এর সাথে মুঠো ফোনে আলাপকালে দুধের সরের পরিবর্তে টিস্যু পেপার দেওয়ার ব্যাপারে তিনি অস্বীকার করেন।


এ বিষয় সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত মুঠোফোনে আলাপকালে বলেন, আমাদের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক নাজমুল হাসান এর সাথে মুঠোফোনে একাধিক বার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


Tag
আরও খবর