জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়কে সংবর্ধনা

শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়কে সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (০৮ জুলাই) বেলা ১২ টায় পৃথকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি'র নিজস্ব কার্যালয়ে জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

এসময় জনপ্রতিনিধি বৃন্দ বলেন, বারসিক দীর্ঘদিন যাবৎ দক্ষিণ পশ্চিম উপকূলের এই শ্যামনগরে অত্যন্ত সুনামের সহিত কাজ করছে। এই অঞ্চলের মানুষের লোকায়িত জ্ঞানকে কাজে লাগিয়ে কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভুমিকা রাখা, খাদ্যে সার্বভৌমত্ব, যুবদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে তাদের সক্ষমতা বৃদ্ধি সহ এ ধরনের নানা কাজ তারা করে থাকে। বারসিক বাস্তবায়িত সকল শুভকাজে আমরা সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

বারসিক এর প্রতিনিধি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপকূলীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক  রনজিৎ বর্মন, শ্যামনগর রিসোর্স সেন্টার এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, হিসাব ও ব্যবস্থাপনা কর্মকর্তা বিধান মধু, কর্মসূচী কর্মকর্তা যথাক্রমে বিশ্বজিৎ মন্ডল, মো. আবুল কালাম আজাদ (কৃষি), চম্পা মল্লিক, মারুফ হোসেন মিলন, সহযোগী কর্মসূচী কর্মকর্তা যথাক্রমে মনিকা পাইক, প্রতিমা চক্রবর্তী, কমিউনিটি ফ্যাসিলিটেটর দিলরুবা ইয়াসমিন, অষ্টমী মালো, ইয়ুথ অর্গানাইজার স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।

সম্মাননা স্মারক প্রদান শেষে পরিবেশবাদী ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক কে উপহার হিসেবে নারকেল গাছ প্রদান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি।

ছবি- শ্যামনগরে উপজেলা চেয়ারম্যানকে সম্মাননা প্রদান বারসিকের পক্ষ থেকে।  



Tag
আরও খবর