জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ভারতে পাচারকালে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারকালে কোটি টাকার স্বর্ণ উদ্ধার



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বার সব এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি। রোববার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণ সহ তাকে আটক করা হয়। আটক স্বর্ণের দাম ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।


বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে সাতটার দিকে এক ব্যক্তিকে ভোমরা লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণসহ আটক ব্যক্তিকে ব্যাটেলিয়ান সদর দপ্তরে নেয়া হয়েছে। নাটক ব্যক্তির নাম ঠিকানাসহ বিস্তারিত পরে জানানো হবে।


Tag
আরও খবর