জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় বিরিয়ানি খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ্য

সাতক্ষীরায় বিরিয়ানি খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ্য





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কলারোয়ায় বিরিয়ানি খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার ৬ জুলাই সন্ধ্যায় কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের মানুষ বিরিয়ানি খেয়ে পেটের পিড়ায় আক্রান্ত হন।


জালালাবাদ ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, সিংহলাল বাজারে আগাতা ফিডের চাষী সম্মেলনে বিরিয়ানি খেতে দেওয়া হয়। এই বিরিয়ানি খাওয়ার কিছু সময় পর প্রায় সকলের বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা শুরু হয়। ১২০ প্যাকেট বিরিয়ানি আনা হয় কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে।


সন্ধ্যার পরপরই একের পর এক ফোন আসতে থাকে বমি, পেটে ব্যথা এবং পাতলা পায়খানা হচ্ছে প্রায় সবার। অসুস্থ্যদের অধিকাংশ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।


উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম জানান, পেটে ব্যথা বমি ও পাতলা পায়খানা নিয়ে অর্ধ-শতাধিক নারী-পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। বিরিয়ানিতে ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি।


Tag
আরও খবর