জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলীকৃত পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু


সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলীকৃত পরিচালক ডাঃ শীতল চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মঞ্জরুল আহসানের নেতৃত্বে টিম ৬ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে মেডিকেল হাসপাতালে তদন্ত করতে আসেন বলে সূত্রে জানান। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মঞ্জরুল আহসান এবং তার তদন্ত টিম প্রায় তিন ঘন্টা ধরে তদন্ত কার্যক্রম পরিচালানা করেন।


এর আগে গত সোমবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব এমকে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শীতল চৌধুরীকে ওএসডি করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।

অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শেখ কুদরত ই খোদাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।


সূত্রে জানা গেছে, ডাঃ শীতল চৌধুরী সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আসার পর থেকে হাসপাতালটি অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়। মেডিকেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির ব্যবসা খুলে বসে ছিলেন ডাঃ শীতল চৌধুরী। তাঁর স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল হাসপাতালের কর্মকর্তা থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। এছাড়া সাধারণ রোগী ও তাদের স্বজনরা তো বটেই। মেডিকেলের ল্যাব, এক্সরে বিভাগ এবং কেবিন ভাড়া থেকে প্রতি সপ্তাহে মোটা অংকের টাকা পরিচালকের হাতে দিতে হয়েছে। তা না দিলে বিভাগ পরিবর্তন ও বদলী করে দেওয়ার হুমকিও প্রদর্শন করতেন ডাঃ শীতল চৌধুরী। এছাড়া হাসপাতালের ঔষধ কেনার জন্য বরাদ্দ হওয়া ৭ কোটি টাকার কোন ঔষধ না কিনে পুরো টাকা আত্মসাত করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।


অনিয়ম ও দুর্নীতির বিষয়ে হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক তাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।


আরও খবর