জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

খাজরার ফটিকখালীতে জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নদীতে নেটপাটা ও বাঁধ দিয়ে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বেলা ১ টায় ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইউপি সদস্য রামপদ সানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম ও প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম মোল্যা, উপজেলা কৃষকলীগ সভাপতি রাশেদ সরোয়ার শেলী, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ব্যবসায়ী বাবুরাম মন্ডল, সাবেক চেয়ারম্যান মরহুম মোবারক আলী গাজীর পুত্র রবিউল ইসলাম। সভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম মোল্যা নির্বাচনে আসার উদ্দেশ্য, ইউনিয়নের বর্তমান ভয়াবহ হালচিত্র তুলে ধরেন এবং নির্বাচিত হতে পারলে অবহেলিত খাজরা ইউনিয়নের ও ইউনিয়নবাসীর কল্যাণে তার কর্ম পরিকল্পনার অংশ বিশেষ তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় অন্যদের মধ্যে সাজ্জাদুল হক টিটুল, মিজানুর রহমান মন্টু, সুরধনি সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এবিএম মোস্তাকিম এলাকার সর্বস্তরের মানুষের দাবীর মুখে এবং এলাকার কৃষক ও জনসাধারণের কল্যানে চেউটিয়া নদীর ফটিকখালী এলাকার নদীতে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা নষ্টকারী নেটপাটা ও বাঁধ অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন। এলাকার মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে নেটপাটা ও বাঁধ অপসারনে অংশ গ্রহন করে।
Tag
আরও খবর