জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শিক্ষককে লাঞ্ছিত ও চাকুরিচ্যুত করার প্রতিবাদে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাশের বিরিদ্ধে স্কুলে শিক্ষক জাকির হোসেনকে লাঞ্ছিত ও চাকুরিচ্যুত করার প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 

শনিবার সকাল ৯ টায় স্কুলের সামনে সড়কে ছাত্ররা এ কর্মসূচি পালন করেন।  
কর্মসূচিতে অংশ নেন স্কুলের শত শত শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা । মানববন্ধনের অংশগ্রহণকারী ছাত্ররা শিক্ষক লাঞ্ছিত প্রতিবাদে  অধ্যক্ষ মোহিত কুমার দাসের বিচার ও শাস্তির দাবি করেন। 


তারা বলেন অধ্যক্ষ শিক্ষকদের সাথে দুর্ব্যবহার ও চাকুরিচ্যুতির হুমকির ধামকি দেন। অধ্যক্ষের অশিক্ষক সুলভ আচরণের কারণে প্রতিষ্ঠানের লেখাপড়ার মানসহ সার্বিক পরিবেশ ক্ষুন্ন হচ্ছে  ।

গত বুধবার (৩ জুলাই) কলেজ চলাকালীন সময়ে অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অফিস সহকারীর কক্ষে বসে পরীক্ষার ফলাফল তৈরীর কাজ করছিলেন। এসময় অধ্যক্ষ সেখানে উপস্থিত হয়ে ধমক দিয়ে তিনি কেন এই রুমে কৈফিয়ত তলব করেন এবং তাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন। লজ্জা আর অপমানে কলেজ শিক্ষক হতভম্ব হয়ে পড়েন। পরবর্তীতে প্রভাষক জাকির হোসেন অন্যান্য শিক্ষকদের ঘটনাটি অবহিত করলে শিক্ষকবৃন্দ অধ্যক্ষের কাছে ছুটে যান এবং ঘটনা নিয়ে আলাপ করতে চাইলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালি গালাজসহ হুমকি দিতে থাকেন। এসময়ে কয়েকজন শিক্ষককে চাকুরিচ্যুত করার হুমকি প্রদান করলে এক পর্যায়ে সকল শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়ান তিনি। অধ্যক্ষ মোহিত কুমার দাশ ঘন্টাব্যাপী প্রভাষক জাকির হোসেনকে মানসিকভাবে অপদস্ত করা, চাকুরিচ্যুত করাসহ মারমুখী হলে প্রভাষক জাকির প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে তার সহকর্মীরা তাকে এম্বুলেন্স সহযোগে সাতক্ষীরা ইসলামি হাসপাতালে ভর্তি করা হয়। 

তারা আরো অভিযোগ করে বলেন অধ্যক্ষ মোহিত কুমার দাশ বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। বিদ্যালয় থেকে শুরু করে কলেজ শাখার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও রাজনীতিতে বিভক্ত করে রেখেছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক এহেন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তারা অবিলম্বে এই অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবি জানান। 
কর্মসূচি চলাকালীন সকাল ১০টার দিকে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের বুঝিয়ে স্কুলে পাঠায় ।
জানতে চাইলে অধ্যক্ষ মোহিত কুমার দাশ বলেন,কিছু বহিরাগত ছেলেরা এসে স্কুলের সামনে আমার বিরুদ্ধে বিক্ষোভ করছে সেখানে স্কুলের শিক্ষার্থীরা নাই বলে দাবি করেন তিনি।  তিনি বলেন ঘটনার দিন প্রভাষক জাকির হোসেন আমার রুমে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ চেয়ার উঠিয়ে মারধর করতে আসে। ঘটনার সময় অন্যান্য শিক্ষকদের সহায়তায় তাদেরকে থামানো হয়। পরে শুনলাম প্রভাষক জাকির হোসেন অসুস্থ হয়ে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অসুস্থতার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হয়নি বলে জানান তিনি।
Tag
আরও খবর