জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে কৃষকলীগ নেতা কুপিয়ে হত্যা

শ্যামনগরে কৃষকলীগ নেতা কুপিয়ে হত্যা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোঃ আবুল কাশেম কাগুচি(৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আবুল কাশেম গাবুরা গ্রামের মৃত নেছার কাগুচির ছেলে। তিনি গাবুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি পদে ছিলেন। পূর্ব বিরোধের জেরে দুবৃর্ত্তরা তাকে হত্যা করেছে বলে দাবী পরিবারের।
শ্যামনগর থানা পুলিশ ও পরিবার সুত্র জানায়, বৃহস্পতিবার রাতে নিজস্ব চিংড়ী ঘেরে ডিঙি নৌকা করে নিজ স্ত্রীকে সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলেন। এক পর্যায়ে রাত ১টার দিকে সাত /আট জন অপরিচিত ব্যক্তি আকস্কিক সেখানে উপস্থিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আবুল কাশেমকে কোপাতে থাকে। এ সময় তার স্ত্রীকে হাত, পা, মুখ বেঁধে আটকে রেখে আবুল কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে ১০/১২ মিনিটের মধ্যে তাকে হত্যা করে ফেলে চলে যায় দুবৃর্ত্তরা।
এর পর তার স্ত্রী ফিরোজা বেগমের আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়।
আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম জানান বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে নিজস্ব চিংড়ী ঘেরে এসে আটল থেকে মাছ ঝাড়তে থাকেন এ অবস্থায় দুবৃর্ত্তরা এসে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে। তিনি বলেন চিংড়ী ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে। আগেও কয়েকবার তার স্বামীকে মারার চেষ্টা করা হয়েছে বলে জানান।
নিহত আবুল কাশেম চার ছেলে ও এক মেয়ের পিতা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন চিংড়ী ঘেরকে নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষরা আবুল কাশেমকে হত্যা করেছে বলে নিহতের স্বজনদের অভিযোগ। শুক্রবার ভোরে লাশ থানায় আনা হয়েছে এবং মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান এ ঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্ততি চলছে।
ছবি- নিহত আবুল কাশেম।




Tag
আরও খবর