জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শৈলকুপায় সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে জখম দোষীদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা শাখা সংসদের সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যকে সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে জখম করায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে ৩ জুলাই বুধবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে  বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সুশাসনের জন্য নাগরিক সুজন সাতক্ষীরার সভাপতি সুভাস সরকার, জেলা নাগরিক কমিটির আহবায়ক  অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এবং চ্যানেল আই এর জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, উদীচী সাতক্ষীরার সহ সভাপতি  বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উদীচীর সদস্য শেখ মোসফিকুর রহমান মিল্টন, উদীচী সাতক্ষীরার সহ সভাপতি ও সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, নির্বাহী সদস্য কবি সালেহা আক্তার, সহ সভাপতি কন্ঠশিল্পী চৈতালি মুখার্জী,শেখ মনিরুল ইসলাম, কবি মুন্না, শেখ রোকনুজ্জামান, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল, সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর,  রহমান,আদিত্য মল্লিক, ভুমিহীন নেতা কাউছার আলি, আব্দুস সামাদ প্রমুখ।


বক্তারা বলেন আলমগীর অরণ্য একজন,সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব।তিনি শৈলকুপা রিপোটার্স ইউনিটের সভাপতি, তার মত একজন প্রগতিশীল চিন্তার মানুষকে বর্বরোচিতভাবে কুপিয়ে জখম যারা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবী জানান।

আরও খবর