জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

৩৩ বিজিবি’র ৬ মাসে অভিযানে ৫০ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক

৩৩ বিজিবি’র ৬ মাসে অভিযানে ৫০ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

বাংলাদেশ ভূখন্ডের অতন্দ্র প্রহরী হিসাবে বিজিবি সৈনিকরা তাদের দায়িত্ব শতভাগ পালন করে যাচ্ছে। সীমান্তে নানাবিধ সমস্যা ও সংকট মোকাবেলা এবং সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশপ্রেমিক সৈনিকরা মাতৃভূমিকে আঁকড়ে ধরে আছে।


সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওপির জওয়ানরা সীমান্তে কঠোর নজর দারীর কারনে জানুয়ারী ২০২৪ থেকে জুন ২০২৪ পর্যন্ত ৪৯ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার ৫৮২ টাকার চোরাচালানী পণ্য আটক করেছে। এর মধ্যে স্বর্ণ ১ কেজি ৭১১ গ্রাম ১০০ মি: যার মূল্য ১ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৩৮৩ টাকা। রৌপ্য ১৩ কেজি ৮৭০ গ্রাম যার মূল্য ২০ লাখ ৩৮ হাজার ৮৯০ টাকা। ফেন্সিডিল, মদ, ইয়াবা গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য যারমূল্য ৩২ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৬৫০ টাকা, এছাড়া অবৈধ মালামাল ও মাদকদ্রব্য সহ ১৩ জন।


বিভিন্ন চোরাচালান পণ্য সহ আটক ৩০জন, অবৈধ ভাবে সিমান্ত পারাপারের সময় আটক এছাড়া বিভিন্ন সময় মটর সাইকেল, মোবাইল ফোন, সান্ডেল, থ্রী-পিছ, বিভিন্ন প্রকার কসমেটিক, চা-পাতা, সুখি বড়ী ও বিভিন্ন প্রকার ঔষধ আটক করা হয়।


বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি জানান, এই সাহস ও প্রত্যাশার ওপর ভর করে জনগণের সহায়তা নিয়ে এগিয়ে যেতে চায় তার ব্যাটেলিয়ন। যেখানেই মাদক সেখানেই হানা দেওয়া হবে কোন মাদক ব্যাবসায়ীকে সীমান্ত এলাকায় প্রশ্রয় দেওয়া হবেনা। বর্তমান সীমান্তে মাদক নির্মুল ও চোরাচালান বন্ধে বিজিবি’র জোয়ানরা সব সময় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে চলেছে।


তবে ইদানিং মাদক চোরাকারবারীরা রাতের আঁধারে মাদক দ্রব্য পাচার করে আনার সময় বিভিন্ন ধরনের অস্ত্র সঙ্গে রাখে। যে কারনে বিজিবি জোয়ানদের সব সময় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হয়ে চিহ্নিত মাদক চোরাকারবারীদের কে ধরার ব্যাপারে বিজিবি’র জোয়ানদের সাহায্য করার জন্য ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক অনুরোধ জানান। ইতোমধ্যে চোরাকারবারীদের বিরুদ্ধে আইন অনুযায়ি মামলা দেওয়া হয়েছে।


এ দিকে সীমান্তের ১৩৮ কিঃ মিঃ ঘুরে বসবাসরত একাধিক ব্যাক্তির সাথে আলাপ করে জানাযায়, বর্তমান ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করার কারনে মাদক দ্রব্য ও চোরাকারবারী রাঘব বোয়ালদের আপাতত কোন হদিস বা কান দেখা যাচ্ছে না। তারা এখন পিছু হটতে শুরু করেছে।


তবে রাতের আঁধারে কিছু ছিচকে চোরাকারবারীদের সীমান্তে ঘোরা ফেরা করতে দেখা যায়। ৩৩ বিজিবি আধিনায়ক জানান, চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে সাংবাদিক সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন বিজিবি অধিনায়ক।


Tag
আরও খবর