জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার কৃতি সন্তান ড.ইউসুফ আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন

সাতক্ষীরার কৃতি সন্তান ড.ইউসুফ আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনষ্টিটিউটের (আইবিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামাল তাকে নিয়োগ প্রদান করেন। ৩০ জুন থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রফেসর ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও একজন সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন।


বাংলাদেশের অর্থনীতিতে অপরিসীম অবদান রেখেছে আইবিএ। ১৯৬৬ সাল থেকে বাংলাদেশের একক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। প্রতিষ্ঠানটি দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যাংকিং, মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং স্থানীয় ব্যবসায় অসাধারণ অগ্রগতিতে অপরিসীম অবদান রেখে চলেছে।


ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ গত ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনষ্টিটিউটে (ওইঅ) অধ্যাপনা করছেন। মার্কেটিং বিশ্বের জনক প্রফেসর ফিলিপ কটলার এবং তার সহযোগীদের সাথে গত চার বছর ধরে নিয়মিত কাজ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কটলার ইমপেক্ট এর গ্লোবাল এডভাইজার হিসেবে নিযুক্ত হয়ে বাংলাদেশে আধুনিক মার্কেটিং-এর পরিচয় করান। 


ড. আব্দুল্লাহ বাংলাদেশে মার্কেটিং এর জগতে এক অনন্য বিপ্লব ঘটান। তিনি প্রফেসর ফিলিপ কটলার এর সাথে সহ-লেখক হিসেবে ‘এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং’ বইটি লিখেন; যা এখন পর্যন্ত ২৫টি দেশে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তার এ সকল কৃতিত্বের জন্য তিনি প্রফেসর ফিলিপ কটলার কর্তৃক ‘কটলার ডিষ্টিঙ্গুইসড প্রফেসর অফ মার্কেটিং’ উপাধি অর্জন করেন।


২০২৩ সালে শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ-কে সম্মানসূচক ডি লিট ডিগ্রী প্রদান করেন।



Tag
আরও খবর