জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে তিন দিনে সড়ক দুর্ঘটনা,পানিতে ডুবা ও আত্মহত্যা জনিত কারণে তিন জনের মৃত্যু

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত তিন দিনে সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবা ও আত্মহত্যা জনিত কারণে তিন জনের মৃত্যু হয়েছে।


গত মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে কালিগঞ্জ শ্যামনগর সড়কে মৌতলা জাহাজঘাটা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় এবাদুল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা গ্রামের আজিজ শেখের পুত্র।


প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাজঘাটা নামকস্থানে ইঞ্জিন ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক এবাদুল শেখ মারাতœক আহত হন এ অবস্থায় স্থানীয়রা তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


অপরদিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির ছোটভেটখালী গ্রামে আব্দুস সাত্তার মোড়লের মৎস্য প্রজেক্টের পুকুরের পানিতে অপু মন্ডল(২৪) নামে এক ঘের কর্মচারীর পুকুরে ডুবে মারা যান।


শ্যামনগর থানা পুলিশ জানান মঙ্গলবার(২৪ জুন) রাতে কোন এক সময়ে পুকুরের পানিতে ডুবে অপু মন্ডল মারা যান।

মৃত অপু মন্ডলের বাড়ী খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আড়বাড়িয়া গ্রামে। তার পিতার নাম হরেন্দ্র নাথ মন্ডল।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ দৈনিক দেশচিত্রকে বলেন মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।


এদিকে গতকাল বুধবার(২৬ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার গাবুরা ইউপির চকবারা গ্রামে মনিরুল ইসলাম বাবু(২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সে একই গ্রামে আকছেদ আলী গাজীর পুত্র।


স্থানীয়রা জানান দুপুরের পর নিজ ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে মনিরুল ইসলাম আত্মহত্যা করেন।


আত্মহত্যা কারণ জানতে চাইলে স্থানীয়রা বলেন পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারেন।


এ ব্যপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।



আরও খবর