জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির শ্রীউলা পুইজালা হাটখোলা-বৌদির খেয়াঘাট কার্পেটিং পিচের রাস্তা বিনষ্ট,জরুরী ভিত্তিতে মেরামতের প্রয়োজন।

আশাশুনি উপজেলার পুইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার নির্মাণের সময় ২০১৭-১৮ সালে খোলপেটুয়া নদীর বৌদির খেয়াঘাট থেকে পুইজালা হাটখোলা পর্যন্ত বেড়ীবাঁধে কার্পেটিং পিচের রাস্তা নির্মাণ করা হয়। ঘূর্ণিঝড় আম্ফান, ইয়াস ও সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের কারণে বেড়ীবাঁধ কাম কার্পেটিং পিচের রাস্তাটি অনেকটা ধ্বসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এলাকাবাসী হুমকীর মধ্যে রয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু  জানান, তিনি গত ২ এপ্রিল সাতক্ষীরা পানি  পানি উন্নয়ন বোর্ড-২  বরাবর একটা চিঠি প্রেরণ করে দ্রুত রাস্তার কাজ শুরুর আহবান জানাই। কাজ শুরু না করলে যে কোন সময় বেড়ীবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে পারে। রাস্তাটি শ্রীউলা ইউনিয়ন ও আশাশুনি সদর ইউনিয়নের মানুষের একাংশের চলাচলের একমাত্র রাস্তা। তাছাড়া আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া খেয়াঘাট ও খাজরা ইউনিয়নের চেউটিয়া কাপসন্ডা খেয়া পার হয়ে এই কার্পেটিং পিচের রাস্তা দিয়ে আশাশুনি সদরে যাতয়াত করেন হাজার হাজার মানুষ। রাস্তাটি পানি উন্নয়ন বোর্ড  জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা গ্রহণ না করলে আগামী অমাবস্যার সময় আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন শ্রীউলা ইউনিয়ন ও আশাশুনি সদর ইউনিয়ন ঝুঁকির মধ্যে থাকবে বলে স্থানীয় গণমাধ্যম কর্মী তোষিকে কাইফু জানান। তিনি আরো বলেন, স্থানীয় চেয়ারম্যান ও আমি একাধিক বার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এসডিইও ও সংশ্লিষ্ট এসও আব্দুল মোমিনকে জানিয়েছি। পাউবো কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে বেড়ীবাঁধ সংস্কার করবেন বলে গত সোমবার সন্ধ্যায় জানান। টেন্ডার প্রক্রিয়া সময় সাপেক্ষ ব্যাপার। টেন্ডার প্রক্রিয়ায় যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, তাতে করে চলতি বর্ষা মৌসুমে ঝুঁকির মধ্যে দিন কাটাতে হবে এলাকাবসীকে। বিষয়টি জরুরী ভিত্তিতে উদ্ধত্তন কতৃপক্ষ নজর দিবেন এ প্রত্যশা এলাকা বাসির।

Tag
আরও খবর