জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে মন্দিরের প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ৭০

কালিগঞ্জে মন্দিরের প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ৭০




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে মন্দিরের প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১ টার দিকে সাতক্ষীরা শিশু হাসাপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার প্রস্তুতিকালে মারা যায় সে।

কাব্য দত্ত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের অশোক দত্তের নাতি এবং চুকনগর উপজেলার শৈলগাতি এলাকার উত্তম দত্তের ছেলে। এঘটনায় নারী শিশুসহ অন্তত ৭০জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বানিয়ারজাঙ্গাল বাসন্তী পূজামন্দিরে প্রতি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হরি নাম সংকীর্তন আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ জুন শনিবার রাতে হরি নাম সংকীর্তন শেষে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে খিচুড়ি প্রদান করেন মন্দির কতৃপক্ষ।

ওই প্রসাদ খেয়ে পরদিন ৭০-৭৫ জন বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। আক্রান্তরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা আদ-দ্বীন হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন।

এর মধ্যে নানার বাড়িতে এসে প্রসাদ খেয়ে অসুস্থ হওয়া শিশু কাব্য দত্তকে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার সময় গতরাতে তার মৃত্যু হয়। নিহত শিশুর মরদেহ চুকনগরের শৈলগাতিতে বাবার বাড়িতে নেয়া হয়েছে।

খিচুড়ি খাওয়ার পর কেন এত মানুষ অসুস্থ হলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানিয়েছেন।


Tag
আরও খবর