জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ঘটনায় আটক-১

শ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ঘটনায় আটক-১

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর  উপজেলায় গাবুরা ইউনিয়নে বেড়ী বাঁধ সংস্কারে সরকার কর্তৃক বরাদ্দকৃত চলমান মেগা প্রকল্পের ৪৫০ বস্তা মিসেন্ট চুরির অভিযোগ উঠেছে। রবিবার এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল আলম গাজী নামের এক ব্যক্তিকে সিমেন্ট সহ   আটক করেছেন। পুলিশ এঘটনায় তার বাড়ী হতে ১শ বস্তা সিমেন্ট উদ্ধার করেছেন। আটককৃত আলম গাবুরা ইউনিয়নের গাবুরা এলাকায় সাবেক ইউপি সদস্য কেরামত আলীর পুত্র।

 মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান, মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠ সংলগ্ন একটি ঘরে রক্ষিত আড়াই হাজার বস্তা  সিমেন্টের মধ্য হতে ঈদের দিন রাত্রে  ৪শ ৫০ বস্তা সিমেন্ট চুরি হয়  । এঘটনায় শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে আলমকে  আটক করেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ১শ বস্তা সিমেন্ট উদ্ধার করেন থানা পুলিশ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সিমেন্ট চুরির ঘটনায় সাইদুল আলম নামে একজনকে আটক করেছেন ও  একশ বস্তা সিমেন্ট উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকী সিমেন্টগুলি  উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ছবি- শ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ঘটনায় আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সিমেন্ট।  


Tag
আরও খবর