জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগর গাবুরায় বেড়ী বাঁধে ভয়াবহ ভাঙন

শ্যামনগর গাবুরায় বে‌ড়িবাঁ‌ধে ভয়াবহ ভাঙন


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি: 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন  গাবুরার ৯নং সোরা গ্রামের দৃষ্টিনন্দন সংলগ্ন খোল‌পেটুয়া নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।

  শ‌নিবার (২২ জুন) বিকাল ৪.০০ টার সময় নদীর প্রবল স্রোতে হঠাৎ ভাঙন শুরু হয়। মুহুর্তে পাউবোর বেঁড়ীবাঁধের একাংশ ২০ মিটার ব্যাপী নদীগর্ভে বিলিন হয়ে যায়।

গাবুরা ইউনিয়নে হাজার কোটি টাকার মেগা প্রকল্প চলমান থাকলেও ভাঙনকৃত এলাকায় আজও পর্যন্ত মেগা প্রকল্পটির কাজ শুরু হয়নি। গাবুরা ইউনিয়নে ৪৭টি প্যাকেজের মাধ্যমে চলছে মেগা প্রকল্পের কাজ। ৯নং সোরা এলাকায় ২৬ নং প্যাকেজের কাজ এখনও চালু না করায় এভাবে বাঁধ ভেঙে যাচ্ছে বলে স্থানীয়রা জানান।


গাবুরা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম সন্ধায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ‌স্থানীয় ৯ নং ওয়া‌র্ডের ইউপি মেম্বর মুনজুর হো‌সেন জানান বিকা‌লের দিকে হঠাৎ ওই স্থানে ভাঙন শুরু হয়। ভাঙনের কবলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বাঁধের এক অংশ নদীতে ধ্বসে পড়ে। যেকোন মুহুর্তে সমগ্র বাঁধ ভে‌ঙ্গে লোনা পানিতে একাকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন বর্তমানে জোয়া‌রের যে উচ্চতা তা‌তে সমগ্র গাবুরা প্লা‌বিত হ‌তে পা‌রে।

স্থানীয় ক‌বির গাজী, আব্দুর রউফ মালী ও আক্তার সহ অনেকে বলেন, জরুরীভা‌বে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে বে‌ড়িবাঁধ নদী ভাঙ্গ‌নে চ‌লে যা‌বে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ১৫নং পোল্ডারে দায়িত্বরত সেকশন অফিসার (এসও) সাজ্জাদ হোসেন বলেন শনিবার বিকালে গাবুরা ৯নং মালিবাড়ি সংলগ্ন বেড়িবাঁধে হঠাৎ নদী ভাঙনে বাঁধের কিছু অংশ ভেঙে গেছে।তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ  থেকে সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন জরুরী ভাবে বস্তা ফেলানোর কাজ চলমান রয়েছে।

 ছবি-শ্যামনগর গাবুরার বেড়ী বাঁধের ভাঙনকৃত স্থান।


Tag
আরও খবর