জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জ লবণাক্ত জমিতে পরীক্ষামূলক চাষে পাটের বিকল্প কেনাফ চাষে সফল

কালিগঞ্জ লবণাক্ত জমিতে পরীক্ষামূলক চাষে পাটের বিকল্প কেনাফ চাষে সফল।


লবণাক্ত জমিতে কেনাফ চাষ করা যায় এমন ধারণা নাই কৃষক দের মধ্যে । তবে প্রথম বারের মত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুর আটি গ্রামে এই ফসলের আবাদ করে সফলতা অর্জন করেছেন চৌধুর আটি গ্রামের মোঃ এমান মৃধার পুত্র কৃষক ইকবাল আলম (৩৩) ফলে এই অঞ্চলের জমিতে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেনাফ পাট গাছের মত লম্বা পাতা গুলো ঢেঁড়সের পাতার মত গাছের উচ্চতা পাট গাছের মত হলেও এর কান্ড গুলো তুলনা মূলক একটু মোটা। 


 ইকবাল আলম জানান আমি প্রথম আমার এক বিঘা জমিতে কেনাফ চাষ করেছি  জায়গাটি লবণাক্ত। কালিগঞ্জের কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে কেনাফ চাষ করেছি তারা আমাকে বিনামূল্যে বীজ ,সার ও প্রশিক্ষণ দিয়েছে।  কেনাফের ফলন ভালো দেখে আমরা আনান্দিত  কেনাফ চাষে নিড়ানি দেওয়া লাগে না একবার সার প্রয়োগ করলে হয় উৎপাদন খরচ ও খুবই কম। 


কেনাফ  চাষে চাষীদের আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য গত ২২ জুন শনিবার দুপুরে 

অর্থায়নে পার্টনার প্রকল্প,বিজে আর আই অংগ বাস্তবায়নে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট,উপ কেন্দ্র, মনিরামপুর, যশোর এর সার্বিক  সহযোগীতায় কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুর আটি গ্রামে লবণাক্ত এলাকায়  কেনাফের জাত উদ্ভাবনের লক্ষ্যে প্রগতিশীল কৃষক, বীজ, ব্যবসায়ী, জেএফ/এস এ এ ও দের‌ সাথে মত বিনিময় সভা  কৃষি বিদ ড, নার্গীস আক্তার পরিচালক (কৃষি) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ ঢাকা এর সভাপতিত্বে  অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড, মোঃ আবদুল আউয়াল ,মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট,মানিক মিয়া এভিনিউ ঢাকা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড, মোঃ গোলাম মোস্তফা , মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ, ঢাকা ১২০৭ । আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক আহমেদ , মাসুদ পারভেজ জে,এফ,এস প্রমুখ ।প্রধান অতিথি তার আলোচনায় বলেন কালিগঞ্জ উপজেলায়  পাটের বিকল্প হিসেবে কেনাফ চাষের বিপুল সম্ভাবনা দেখা গেছে । লবণাক্ততা খরা ও এক ফসল আমন পরবর্তী পতিত জমিতে অল্প পরিচর্যায় কেনাফ চাষ করে ভালো ফলন পাওয়া যায়। কালিগঞ্জের কৃষকেরা কেনাফ চাষ করতে চাইলে বিনামূল্যে বীজ সহ যাবতীয় সহযোগিতা দেওয়া হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়েদ নজরুল ইসলাম।

আরও খবর