জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংহিসতার মামলায় আদালত অবমাননা ও জালিয়াতির অভিযোগে ৬ জন জেলে

ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংহিসতার মামলায় আদালত অবমাননা ও জালিয়াতির অভিযোগে ৬ জন জেলে





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংহিসতার একটি মামলায় আদালত অবমাননা ও জালিয়াতির অভিযোগে জামিন নামঞ্জুর করে ৬জনকে জেলহাজতে পাঠিয়েছেন সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত।


বৃহস্পতিবার ( ২০জুন ) দুপুরে আসামীরা বিজ্ঞ আদালতে আত্মসমার্পন করে জামিনের আবেদন জানালে বিচারক আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।


উল্লেখ্য, উক্ত মামলার ৮ জন আসামী গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখে মহামান্য হাইকোট থেকে ৭ দিনের আগাম জামিন নেন। যার ক্রিমিনাল মিস কেস নাম্বার ২৪০৩৪/২৪ এবং টেন্ডার নাম্বার ২৮৮১৯/২৪। পরবর্তীতে একই আসামীরা জামিনের বিষয় গোপন রেখে গত ৮ মে ২০২৪ তারিখে অপর একটি আদালত থেকে পুনরায় ৬ সপ্তাহের জামিন নেন। যার মিস কেস নং- ২৬৫৭৪/২৪ এবং টেন্ডার নং-৩০৫১৭/২৪।


বৃহস্পতিবার এই মামলায় উক্ত ৮ জন আসামীর ৬ জন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক হাইকোর্ট অবমাননা, মিস গাইড ও জালিয়াতির অভিযোগে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।


আসামিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর (চেকপোস্ট) এলাকার মৃত ছাত্তার সরদারের ছেলে মুস্তাফিজুর রহমান ছোট (৫২), আলিপুর (বাজারখোলা) এলাকার আব্দুল কাদের মাওলানার ছেলে হাদিউজ্জামান বাদশা (৪২), দক্ষিণ আলিপুর এলাকার হবু সরদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫), আলিপুর (ঢালীপাড়া) এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে আলাউল সরদার (৪২), আলিপুর (দিঘিরপাড়) এলাকার রহিম সরদারের ছেলে আব্দুর রব (৪৮) এবং চাপারডাঙ্গা এলাকার আব্দুল রকিব এর ছেলে রফিকুজ্জামান রিন্টু (৪০)।


Tag
আরও খবর