জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজন সন্মাননা ও বই প্রকাশ

কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজন সন্মাননা ও বই প্রকাশ

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সন্মাননা পদক প্রদান ও ছুটির দিনের গল্প গ্রন্থের প্রকাশনা উৎসব। 

মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৩টায় বাঁধনহারা সাহিত্য পরিষদের উদ্যোগে ও আয়োজনে ৮ গুণী ব্যক্তিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। 

এবছর শিক্ষাবিদ হিসাবে ড. মোহাম্মদ অবদুল গফফার, নজরুল গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, জাতীয় সাংবাদিকতায় দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, আঞ্চলিক সাংবাদিকতায় দৈনিক জন্মভুমি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কালিগঞ্জ সংবাদদাতা শেখ সাইফুল বারী সফু, কবিতায় বিশিষ্ট কবি স ম তুহিন, ইসলামী প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মোস্তফা ইউসুফ আলম, প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মো. জাহিদুর রহমান ও সম্পদনায় বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ইয়াসিন মাহমুদ। 

অনুষ্ঠানে সাংবাদিক মো: আফজাল হোসেন ও কবি সাহিত্যিক  শাজাহান কবির শান্তর সঞ্চালনায় আল আরাফাহ ইসলামী ব্যাংক ঢাকা'র ম্যানেজার ও এসএভিপি মো. রবিউল বাশার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাঁধনহারা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহাম্মদ ইব্রাহিম বাহারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনজুর ইলাহী। প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরার কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহবুবর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যাপক ড. মিজানুর রহমান, শ্যামনগর সরকারী মহাসিন কলেজের প্রভাষক সরদার সাইফুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নূরনগর পাবলিক লাইব্রেরির সভাপতি কবি ও ব্যাংকার শওকত ওসমান, মাও: আব্দুস ছাত্তার আজাদী, সহকারী অধ্যাপক নুরুজ্জামান হাবিবি, মাও: আবুল হায়াত।

পদক প্রদান ও ইব্রাহিম বাহারীর গল্প-গ্রন্থ ছুটির দিনের গল্পের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক ও সূধীবৃন্দ।

আরও খবর