জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ছাত্র ফাহিম ফয়সাল নিখোঁজ!

সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ছাত্র ফাহিম ফয়সাল নিখোঁজ!



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ছাত্র ফাহিম ফয়সাল (১৯) গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিবার তার সন্ধান পাচ্ছে না। ফাহিম ফয়সাল গত ১২ জুন বিকেলে সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ ভাড়া বাসা থেকে বাইরে যায়। পরে আর বাসায় ফিরেনি। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। 


এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ফাহিমের বাবা। ফাহিম ফয়সাল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতি গ্রামের পশু চিকিৎসক মো. রকিবুল ইসলাম মোড়লের ছেলে। সে সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি বছর এইচএসসি পরীক্ষা দিবে।


ফাহিম ফয়সালের পিতা রকিবুল ইসলাম মোড়ল জানায়, সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ফাহিম লেখাপড়া করে। গত ১২ তারিখ ভাই-বোনদের সাথে বাইরে বের হয়। ভাই-বোনদের গ্রামের বাড়িতে রওনা করে দিয়ে সে সাতক্ষীরাতেই থেকে যায়। কিন্তু রাতে আর বাসায় ফিরেনি। তারা বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুজি করেছে। কিন্তু ১৪ জুন রাত পর্যন্ত কোন সন্ধান মেলেনি। সাতক্ষীরা সদর থানাকে নিখোঁজের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।


যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে ০১৭১৮-২২০৮৯২ (বাবা) অথবা ০১৭১৭-৬৫১৪৫৯ (চাচা) এই মুঠো ফোনে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


Tag
আরও খবর