জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু, আহত ২

পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু, আহত ২





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার বয়ারখোলা কালভাট সংলগ্ন ডাম্বার ট্রাকের সাথে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে দিপঙ্কর সরকার নামের এক শ্রমিকসহ অজ্ঞাত একজন।

নিহতরা হলেন, পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে কাটাখালী এলাকার আমির আলী বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৩৪) দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহের গ্রামের মুনছুরের ছেলে জুলফিকার আলী (৩৭)। 

বুধবার মধ্যরাতে মহাসড়কের ভৈরব নগর এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম নগরঘাটা ইউনিয়নের দক্ষিণ নগরঘাটা গ্রামে নানা শশুর বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার ( ১৩ই জুন ) সকাল ১১ টার সময় নিহতের লাশ জানাযা শেষে দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বুধবার মধ্যরাতে পাটকেলঘাটার শাকদাহ ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি বালুভর্তি ট্রাক। এতে ডাম্প ট্রাকটি দুমড়ে-মুচড়ে। এসময় ডাম্পার ট্রাকের ড্রাইভার জুলফিকার আলী ও বালুভর্তি ট্রাকের শ্রমিক মনিরুল ইসলাম সহ আরো দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম  জুলফিকার ও মনিরুলকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসাপাতালের চিকিৎসক  সাইফুল ইসলাম জানান, হাসপাতালের আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া আহত দিপঙ্করকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুকনগর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক পারভেজ হাসান জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tag
আরও খবর