জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর

কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল পঞ্চম শ্রেণির এক ছাত্রের।  বৃহস্পতিবার ( ১৩ জুন ) সকাল সাড়ে সাতটায় উপজেলার সীমান্তবর্তী হিজলদি গ্রামের ফকিরপাড়া নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পর্শে মারা যাওয়া ওমর ফারুক (১২) একই গ্রামের কৃষক আমির আলির একমাত্র ছেলে।  

জানা গেছে, রাতে ঝুলানো খাঁচাযুক্ত ফ্যান চালিয়ে ঘুমাতে যায় ওমর ফারুক। মাদ্রাসায় ঈদের ছুটি হয়ে যাওয়ায় সকালে উঠতে একটু দেরি হচ্ছিল তার। সকালে হঠাৎ ঝুলানো ফ্যানটি ছিঁড়ে তার বুক ওপর পড়ে। ছিঁড়ে পড়া তারে বিদুৎস্পর্শে মারা যায় শিশু ওমর ফারুক। ফ্যান ছিঁড়ে পড়ার শব্দে ঘরে ছুটে আসেন পরিবারের লোকজন। ততক্ষণে নিথর হয়ে যায় শিশুছাত্রের জীবনপ্রদীপ।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, শিশু ওমর ফারুক চন্দনপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।  কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির  মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Tag
আরও খবর