জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

দেশ ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন সাতক্ষীরা ও জেলা শিল্পকলা একাডেমির সাতক্ষীরার যৌথ আয়োজনে ১২ জুন বুধবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রায় তিন শত প্রতিযোগির অংশ গ্রহনে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত, সাধারণ নৃত্য/ সৃজনশীল নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি (কবিতা/ছড়া), একক অভিনয়, চিত্রাঙ্কন, গণজাগরণের গান, দেশাত্মবোধক গান/ ভাষার গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক/ বঙ্গবন্ধুকে নিয়ে গান/ গণ সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতা শেষে বিকাল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় পুরস্কার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তৃণমূল পর্যায় থেকে উঠে আশা সকল প্রতিযোগিদের ধন্যবাদ জানাই। সাংস্কৃতিক জগতে সাতক্ষীরা জেলা অনেক সমৃদ্ধ। ইতোপূর্বে যারা জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে সাতক্ষীরা জেলার মুখ উজ্বল করেছে।


আমি আশা করি এবারও জেলা পর্যায়ে অংশ গ্রহণকারী বিজয়ীরা জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করে, এই জেলার সুনাম ধরে রাখবে। সে জন্য আমি সকলের প্রতি শুভ কামনা জানাই।


জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফাইজা হোসেন অন্মেষা, আবু আফ্ফান রোজ বাবু, শহিদুল ইসলাম, শামিমা পারভিন রত্না, মনজুরুল হক, শ্যামল কুমার সরকার, চৈতালী মূখার্জী, কামরুল ইসলাম, নাহিদা পারভিন পান্না, পল্টু বাশার, মনিরুজ্জামান ছট্টু, দীলরুবা রোজ, অর্পিতা রায় প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সনদ ও বই উপহার প্রদান করা হয়।


Tag
আরও খবর