জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সুস্থায়ী কৃষি: আমাদের উন্নয়নের ভবিষ্যৎ সংক্রান্ত ডায়ালগ অনুষ্ঠিত

সুস্থায়ী কৃষি: আমাদের উন্নয়নের ভবিষ্যৎ সংক্রান্ত ডায়ালগ অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ প্রকৃতির স্বাভাবিক শক্তিকে ব্যবহার করে , মাটি, জল ও স্থানীয় সম্পদ নষ্ট না করে বরং প্রাকৃতিক শক্তিকে আরও টেকসই করে যে চাষাবাদ বা পশু পালন করা হয় সেটাই সুস্থায়ী কৃষি হিসাবে অভিহিত করা হয়। বর্তমান কৃষির অবস্থা রাসায়নিক নির্ভর এবং এর খরচ উর্দ্ধমুখী। রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ (রিইব) আয়োজিত "সুস্থায়ী কৃষি: আমাদের উন্নয়নের ভবিষ্যৎ" সংক্রান্ত ডায়ালগ অনুষ্ঠানে বুধবার (১২জুন) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে  বক্তারা এসব কথা গুলি বলছিলেন। বক্তারা আরও বলেন সুস্থায়ী কৃষিতে নিরাপদ খাদ্য সরবরাহ করে, জলবায়ু পরিবর্তনের আঘাত মোকাবেলায় সক্ষম, খাদ্য বৈচিত্র্য বাড়ায়, ক্ষুদ্র কৃষকের আয় বৃদ্ধি করে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ডায়ালগে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, প্রধান শিক্ষক নুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রিইব এর ডকুমেন্টশন এন্ড ট্রেনিং অফিসার নাভিদ আনজুম হাসান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম রঞ্জন সাহা, চ্যানেল আই কৃষি পদক প্রাপ্ত কৃষক সিরাজুল ইসলাম, পুরস্কার প্রাপ্ত কৃষিবিদ অল্পনা রানী, রিইবের গবেষণা সহকারী চৈতন্য দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন রিইবের পরিচালক সুরাইয়া বেগম। তিনি তার বক্তব্যে সুস্থায়ী কৃষির গুরুত্ব এবং এর মাধ্যমে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায় তা তুলে ধরেন।
 
এছাড়া  বক্তারা তাদের বক্তব্যে সুস্থায়ী কৃষি প্রযুক্তি ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং কৃষকদের জন্য নানাবিধ পরামর্শ প্রদান করেন।

ছবি- শ্যামনগরে সুস্থায়ী কৃষির ডায়ালগ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও নাজিবুল আলম।






Tag
আরও খবর