জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিক তৈয়ব আলীর মৃত্যু

শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিক তৈয়ব আলীর মৃত্যু




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে তৈয়েব আলী (৩৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৮ জুন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেটখালী দক্ষিনপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে উপজেলার কালিঞ্চ গ্রামের আব্দুল আজিজের ছেলে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।


নিহতের পিতা আব্দুল আজিজ জানান সহকর্মীদের সাথে ভেটখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্যর বাড়িতে ছাদ নির্মানের কাজ করছিল তৈয়েব। একপর্যায়ে ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে সেখানে লোহার রড বিছানোর সময় অসতর্কতাবশত পাশ দিয়ে যাওয়া মেইন লাইনের উপর একটি রড পড়ে যায়। এসময় তৈয়েব বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


আব্দুল আজিজ আরও জানান দুর্ঘটনাবশত ছেলের মুত্যু হওয়ায় তারা মৃতদেহ দাফনের জন্য বাড়িতে নিয়েছেন। তবে বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির এত কাছাকাছি না হলে তার ছেলের মৃতু হতো না।


রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান দুর্ঘটনাস্থলে বসতবাড়ি আর বিদ্যুৎ লাইন পাশাপাশি। যে কারনে ছাদে রড বিছানোর সময় একটি রড বিদ্যুরেৎর লাইনের উপরে পড়লে তৈয়েব দুর্ঘটনার শিকার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়েছে।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আাজাদ বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়রনাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।


স্থানীয়রা জানায় কয়েক মাস আগে একই ধরণের পৃথক দু’টি ঘটনায় আনিছুর ও শোকর আলী আরও দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়। তারা যথাক্রমে উপজেলার পাশের গ্রামের মোস্তফা বৈশখালী গ্রামের ওমর আলীর বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিহত হন। স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে বিদ্যৎ এর মেইন লাইন বসতবাড়ির পাশ দিয়ে যাওয়ার কারনে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।


পল্লী বিদ্যুতের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সনজিৎ কুমার জানান বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে বাড়ি নির্মানের ফলে দুঘৃটনার ঝুঁকি বেড়ে গেছে।


Tag
আরও খবর