জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবির

সাতক্ষীরায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবির




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে সেবাসমূহ জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

শনিবার ( ৮ জুন ) সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জনসচেতনতামূলক ভূমি সেবা সপ্তাহের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী কার্যক্রম শুরু হল। জেলার ৭ উপজেলায় ৫৮ টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হবে। বুথ স্থাপনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। বিশেষ করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান। ই-নামজারির আবেদন গ্রহণ। অনলাইন খতিয়ানের আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা। নামজারী/জমাভাগ/খারিজ করতে মোট খরচ  যেটা সেটা গ্রহণ করা হবে। এবং সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার দিবেন বুথে থাকা কর্মকর্তারা। ভূমি সেবার মান নিশ্চিত করতে আমরা সবসময় বদ্ধপরিকর।

আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ।

এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।


Tag
আরও খবর