জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপ'র বিরুদ্ধে সুবিধা বঞ্চিত মৎস্যজীবিদের মানববন্ধন

আশাশুনিতে স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃত জেলেদের চাউল না দেওয়ায় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপ এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন বঞ্চিত মৎস্যজীবিরা।শুক্রবার সকালে উপজেলার মিত্র তেঁতুলিয়া বাজার সড়কে এ মানববন্ধনে অংশ গ্রহন করেন ইউনিয়নের তেঁতুলিয়া, মিত্র তেঁতুলিয়া, মোকামখালী, টেকা, শাহনগর ও ঝিকরা গ্রামের শতাধিক জেলে ও মৎস্যজীবি।
স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৃত মৎস্যজীবি গোলাম মোস্তফা, আজিজুল ইসলাম, রমজান সরদার, আফছার আলী গাজী, ঈমান মোড়ল, শিরিনা গাজী প্রমুখ। 
বক্তারা বলেন ইউনিয়নে মোট কার্ডধারী জেলের সংখ্যা ৪৪১ জন। এছাড়াও কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি প্রকৃত মৎস্যজীবি হলেও চেয়ারম্যান বাবু ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে তাদের কার্ড থেকে বঞ্চিত করা হয়েছে। 
তেঁতুলিয়া গ্রামের গোলাম মোস্তফা, আজিজুল, রমজান, আফছার, ঈমান মোড়ল, জামেলা, গহর গাজী, কামরুল মোড়ল, লুৎফর রহমান, হামিদ গাজী, ফতেহ বেগম অন্যতম। 
এমনকি ঝিকরা গ্রামের রাজবংশী সম্প্রদায়ের কালিপদ মণ্ডলের ছেলে রমেশ ও রামপদ মণ্ডলের ছেলে পঞ্চানন মণ্ডলকেও কার্ড দেওয়া হয়নি। সেখানে দীপ চেয়ারম্যানের আপন ভাই বরুণ সরকারের নামেও জেলে কার্ড রয়েছে। সবিতা মণ্ডল, ময়না মণ্ডল সহ ক্ষত্রিয় সম্প্রদায়ের চেয়ারম্যানের বাড়িতেই কমপক্ষে ১৭ জনের নামে জেলে কার্ড রয়েছে। 
কার্ড থেকেও মেজবার সরদার, সাইদ আলী, আলী মোড়ল, কামরুল মোড়ল সহ আরও অনেকে সরকারি চাউল বঞ্চিত হয়েছেন। 
এবার ৩৮৮ জন জেলের নামে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ইউপি সদস্য ও স্থানীয় মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দের সাথে বসে সবাই মিলে চাউল ভাগাভাগি করে নিলেও আমাদের চেয়ারম্যান সে পথে না হেঁটে নিজের ইচ্ছে মত স্বজনদের মধ্যে চাউল বিতরণ করেছেন। 
চাউল বিতরণের আগে বিষয়টি ইউএনও রনি আলম নূর (সদ্য বিদায়ী) অবহিত করা হয়েছিল। তখন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার পরিষদে উপস্থিত হয়ে প্রকৃত জেলেদের মধ্যে চাউল বিতরণের প্রতিশ্রুতি দিলেও কার্যত তা হয়নি। তাই প্রকৃত জেলেদের মধ্যে পূণরায় চাউল বিতরণ ও প্রকৃত মৎস্যজীবিদের কার্ড প্রদান করে নতুন তালিকা প্রকাশ করার দাবি জানান ভূক্তভোগী মানববন্ধনকারীরা।##

Tag
আরও খবর