জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুল্যায় টিসিবি পন্য বিতরণ বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি উপজেলার কুল্যায় টিসিবি পন্য বিতরণ বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের আরার গ্রামের মক্কার পুকুর পাড় মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরার গ্রামের ইউপি সদস্য বশির আহম্মেদ টুকু বলেন আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ। সব শ্রেণীর মানুষকে নিয়ে আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। নিয়ম অনুযায়ী সরকারি টিসিবি পণ্য কার্ড ধারীদের মাঝে গ্রাম পুলিশের সহায়তায় বিতরণ করা হয়। ঘটনার দিন একইভাবে সকল কার্ড-ধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এদিন আরার গ্রামের শাহাজুদ্দিন মালীর ছেলে আলী হোসেন মালীর টিসিবি পন্য তার পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়। পরবর্তীতে একটি কুচক্র মহলের ইন্দনে আলী হোসেন মালীর টিসিবি পণ্য দেওয়া হয়নি মর্মে মিথ্যা গুজব ছড়িয়ে বেড়ায় এলাকায়। ইউপি সদস্য বশির আহমেদ টুকু তার পরিবারকে টিসিবি পণ্য দেওয়া হয়েছে নিশ্চিত করলেও কুচক্রি মহলের ইন্দনে আলী হোসেন মালী মিথ্যা তথ্য ছড়িয়ে যায়। এ সময় মিথ্যা বক্তব্য প্রদানের প্রতিবাদ করার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত চা দোকানী রবিউল ইসলাম রবি বলেন, এটা কোন রাজনৈতিক বিষয় না। তিনি আরো বলেন ঘটনার সময় টিসিবি পন্য নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছিল মাত্র। স্থানীয় গ্রাম পুলিশ আবেদ আলী সরদার বলেন আলী হোসেন মালীর পরিবারের কাছে তিনি নিজে টিসিবি পণ্য বিতরণ করেন। অথচ সকলের কাছে আলী হোসেন মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছেন। আরার মক্কার পুকুর পাড় মোড়ে ঘটনার সময় উপস্থিত স্থানীয়রা বলেন নির্বাচন পরবর্তীতে আমরা এলাকায় শান্তিতে বসবাস করছি। কিন্তু একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকার করার লক্ষে ছোট্ট একটি ঘটনাকে রংচং মাখিয়ে নির্বাচনী সহিংসতা বানানোর পায়তারা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সকলেই পত্রপত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে পর্দার আড়ালে থাকা কুচক্রী মহলকে চিহ্নিত করার জোর দাবি জানান।##



Tag
আরও খবর