জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে রিমাল দুর্গতদের সহায়তায় বিন্দু'র প্রকল্প অবহিতকরণ সভা


ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার লক্ষ্যে কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠন এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।



কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে বুধবার (৫জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।



ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর ও ভাড়াশিমলা ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে রিমাল দুর্গতদের মাঝে হাইজিন সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে জানিয়ে বিন্দু'র প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ সাইমা আঁখি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় স্বচ্ছ প্রক্রিয়ায় রিমাল দুর্গত দুস্থ পরিবারকে বাছাই করা হবে।


নির্বাচিত ৪ টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৪শ' জনকে 'সার্ভিয়াল অ্যাসিস্ট্যান্স ফর সাইক্লোন রিমাল অ্যাফেক্টেড ফ্যামিলিস ইন দ্যা কোস্টাল ডিস্ট্রিক্ট (SARA) এর আওতায় গৃহীত প্রকল্পের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিন্দু নারী উন্নয়ন সংগঠন। 



প্রকল্প অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন বিন্দু'র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, বিন্দুর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, রফিকুল ইসলাম প্রমুখ।



উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন, ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার উদ্যোগ নেয়ায় ওই পরিবারগুলো উপকৃত হবে। প্রকৃত ভুক্তভোগী যাচাইবাছাই করে তাদের সহায়তা করার জন্য তিনি প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

আরও খবর