জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় ‘ক্রিয়েটিভ স্পেস’ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী

সাতক্ষীরায় ‘ক্রিয়েটিভ স্পেস’ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

ক্রিয়েটিভ স্পেসের মাধ্যমেই শুরু হোক আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় কম্পিউটারে আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ কেন্দ্র ‘ক্রিয়েটিভ স্পেস’ যাত্রা শুরু করেছে।


৪ঠা জুন মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদের বিপরীতে দ্বিতীয়তলায় শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সাজসজ্জা সমৃদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র ‘ক্রিয়েটিভ স্পেস’ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা(সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ সজীব খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম, পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রশিক্ষণ কেন্দ্র ‘ক্রিয়েটিভ স্পেস’ এর সত্ত্বাধিকারী মেনন আহমেদ, অনলাইন কম্পিউটারের সত্ত্বাধিরী ও জেলা কম্পিউটার সমিতির যুগ্ম সম্পাদক মাসুদ রাজু, হক পেপারের সত্ত্বাধিকারী কাজী সিরাজুল হক, পিক্সোফা ক্রিয়েটিভের সত্ত্বাধিকারী ইব্রাহিম খলিল প্রমুখ।


‘ক্রিয়েটিভ স্পেস’ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী প্রশিক্ষণ কেন্দ্রের ক্লাসরুম ও অফিস রুম ঘুরে ঘুরে দেখেন।


‘ক্রিয়েটিভ স্পেস’ এর সত্ত্বাধিকারী মেনন আহমেদ জানান, ‘ক্রিয়েটিভ স্পেস’ প্রশিক্ষণ কেন্দ্রে ইতোমধ্যে ১৫টি ব্যাচে ৩০০ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। এখানে প্রত্যেক প্রশিক্ষনার্থীর জন্য আলাদা কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সি, ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সি, ওয়েব ডিজাইন এন্ড ফ্রিল্যান্সি, মোশন গ্রাফিক্স উইথ ফ্রিল্যান্সি, ভিডিও এডিটিং এন্ড ফ্রিল্যান্সি, কম্পিউটার বেসিক (ফ্রি কোর্স) এর উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে বেকার যুবক-যুবতীরা ঘরে বসেই উপার্জন করতে পারবে।


Tag
আরও খবর