জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‌্যালি

পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‌্যালি



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৪ জুন) বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের উদ্যোগে সাতক্ষীরা শহরে এই সাইকেল র‌্যালি বের হয়।


র‌্যালিটি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পুরাতন সাতক্ষীরা, সাতক্ষীরা সরকারি কলেজ, পোস্ট অফিস, সদর হাসপাতাল, নিউ মার্কেট ও তুফান কোম্পানির মোড় হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।


র‌্যালিতে অংশগ্রহণকারী যুবরা ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ’, ‘আসুন বৃক্ষরোপণ করি, খরা উষ্ণায়ন ও মরুময়তা রোধ করি’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘একটাই পৃথিবী, একটাই সুযোগ’, ‘মাটির স্বাস্থ্য রক্ষা কর, বৃক্ষ নিধন বন্ধ কর’, ‘জলাধার রক্ষা কর, পানি দূষণ বন্ধ কর’, ‘বেঁচে থাকার সকল মূল, গাছ লাগাতে কর না ভুল’, ‘ফুল পাখি গাছ পুকুরের নগর চাই’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বুকে ঝুলিয়ে সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে।


এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে র‌্যালিটি উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। বক্তব্য রাখেন, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য মুশফিকুর রহিম, তামান্না পারভীন প্রমুখ।


বক্তারা বলেন, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে অন্যের কাধে দায় চাপায়। বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তার অন্যতম প্রধান কারণ বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশ দূষণ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। সেই সাথে দূষণমুক্ত পরিবেশ গড়তে সকলকে সচেষ্ট হতে হবে। এজন্য সচেতনতার বিকল্প নেই।


Tag
আরও খবর