জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।


রোববার (০২ জুন) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শুরু হওয়া দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের হাজারো শিক্ষার্থী।

সকালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি ফেতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন এবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। পরে সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদীর সাথে নিয়ে অভিবাদন মঞ্চে একসাথে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা, কলেজের পতাকা  ও অলিম্পিক পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন।এছাড়া আগত অতিথিরা মিলে বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিনের কার্যক্রম শুরু করেন।

সাতক্ষীরা সরকারি কলেজের বিএনসিসি দল ও রোভার স্কাউটস টিমের সদস্যরা কলেজের বাদক দলের সদস্যদের বাজনার তালে তালে আমন্ত্রিত অতিথিদের সালাম প্রদর্শন করেন।এসময় কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী,শিক্ষক, কর্মচারীরাও অতিথিদের সালাম প্রদর্শন করেন। গতবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিক্তি ঘোষের কন্ঠে শপথবাক্য পাঠ, অলিম্পিক মশাল প্রোজ্জ্বলন ও রোডশোর মাধ্যমে এবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অলিউর রহমানের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাস, সাতক্ষীরা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানসির বিল্লাহ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস্, সদস্য নাজমুন আসিফ মুন্নি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, বিসিবি কোচ মুফাচ্ছেনুল হক তপুসহ সরকারি কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান, সহকারী,কর্মচারী, কর্মকর্তা, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কলেজে অধ্যায়নরত বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।


Tag
আরও খবর