জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

শ্যামনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে কারিতাস খুলনা রিজোনের আয়োজনে বুধবার(২৯মে) সকাল ১২টায়  উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। প্রধান অতিথি বক্তব্যে বলেন সীমান্তবর্তী উপজেলা শ্যামনগর থেকে যাতে মানবপাচার না হয় সেদিকে সর্তক থাকতে হবে। বিশেষ করে ইটের ভাটায় শিশুরা যাতে না যায় সেদিকে ইউনিয়ন মানবপাচার কমিটির সতর্ক দৃষ্টি রাখার আহব্বান জানান।

উপজেলা মানবপাচার কমিটির সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, বর্ডার গাড বাংলাদেশ কুলতলি বিওপির সদস্য জাফর আলী, কারিতাস শ্যামনগর মুন্সিগঞ্জ অফিসের প্রকল্প কর্মকর্তা এন্ডিকো মন্ডল, উত্তরণ শ্যামনগরের কর্মকর্তা নাজমুন নাহার, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ।

সভায় মানবপাচার উপজেলা কমিটি সক্রিয়করণ, ইটের ভাটার সরদারের বিরুদ্ধে প্রশাসনের নিকট অভিযোগ গুলি দ্রুত নিষ্পত্তি করণ,ইউনিয়ন মানব পাচার কমিটি কার্যক্রম জোরদারকরণ, শিশুদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধকরণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

ছবি- শ্যামনগরে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা।


Tag
আরও খবর