জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে উপজেলায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

কালিগঞ্জে উপজেলায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়  


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 



সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের অর্থের সহজ প্রাপ্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের করনীয় এবং এইচএসপি এমআইএস সফটওয়ারে তথ্য প্রেরন বিষয়ে  উপজেলার  ৬টি কলেজ, ৩৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসার প্রধান ও আইসিটি শিক্ষকদেরকে প্রশিক্ষন প্রদান করা হয়। এইচএসপি (প্রশাসন) এর সহকারী পরিচালক মো: তৌফিক এরফান উক্ত প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন।অনুষ্ঠানটিতে সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার বাকি বিল্লাহর সভাপতিত্বে, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। 


শিক্ষক আহছানুল আলম লাভলুর সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, এবং হাজী তফিল উদ্দিন মাদ্রাসার সুপার  মো: সফিউল্লাহ । বক্তারা উপবৃত্তি কার্যক্রমের সুবিধা থেকে শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা জনিত ত্রুটির কারনে কোন ভাবেই যেন বঞ্চিত না হয়, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তি দাতা কতৃপক্ষের সন্ময়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছেন।

আরও খবর