জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে চিংড়ী চাষিদের দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সফর

শ্যামনগরে চিংড়ী চাষিদের দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সফর

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলার মুন্সিগঞ্জ ধানখালী বাগদা রাইস চাষী সমিতির সদস্যদের চিংড়ী চাষে দক্ষতা বৃদ্ধিতে শুক্রবার(১৭মে) সকালে অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা হয়।

মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কমিউনিটি বেইসড কাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সাতক্ষীরার দেবহাটায় ফুলবাড়ি এলাকায় এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

অভিজ্ঞতা বিনিময়কালে দেবহাটার ফুলবাড়ি এলাকার ফারুক হোসেন তার বাগদা চিংড়ী চাষের বিভিন্ন বিষয় অবগত করেন এবং পুকুরে জাল টেনে মাছ দেখান। একই সাথে সেকেন্দ্রা এলাকায় নিরঞ্জনের মাছ চাষের পুকুর পরিদর্শন করেন। পরিদর্শনকালে উভয় তাদের মাছ চাষ পদ্ধতি ও তাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন।

সফরকালে উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, দেবহাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, এফ এফ মেহেদী হাসান, ধানখালী রাইস বাগদা চিংড়ী চাষী সমিতির কুড়ি জন সদস্য সহ অন্যান্যরা।

অভিজ্ঞতা বিনিময় শেষে ধানখালী বাগদা চিংড়ী চাষী সমিতির সদস্যবৃন্দ বলেন মৎস্য সম্পদ বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অর্জিত জ্ঞান গুলি বাস্তবে কাজে লাগানো হবে।

ছবি- শ্যামনগরে ধানখালী রাইস বাগদা চিংড়ী চাষীদের দেবহাটায় অভিজ্ঞতা বিনিময় সফর।



Tag
আরও খবর