জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে রাতের আধারে স্থাপনা সহ সরকারি জায়গা দখলের চেষ্টা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে  রাতের আধারে স্থাপনা সহ সরকারি  জায়গা দখলের চেষ্টা 


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে লোহার ফ্রেম যুক্ত টিনশেড সহ যায়গা দখলের চেষ্টা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা প্রশাসনের হস্তক্ষেপে দখল বন্দ হলেও লোহার ফ্রেমযুক্ত টিনশেডটির হদিস পাওয়া যায়নি। 


ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মে) দিবাগত রাত্র ১ টার দিকে  কৃষ্ণনগর বাজারের চাউল বাজারে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শাজাহান কবির শানু জানান ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিনের লোকজনের পাহারায় রাত্র ১টার দিকে বাজারে ৪০ থেকে ৫০ জন লোক, চাউলের এবং মাংসের বাজারের টিনশেড ভেংগে দিয়ে নতুন ভবন নির্মাণের জন্য সিমেন্ট বালু রড নিয়ে কাজ করছিল বিষয়টি দেখে আমি স্থানীয় বেশ কয়েক জনকে ফোন দেই এবং ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ কে অবহিত করি পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে কাজ বন্ধ করার নির্দেশ দেয় এবং তাদের ব্যবহারিত নির্মাণ সামগ্রি প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালীর জিম্মায় রেখে যায়।


সরজমিনে গিয়ে ব্যবসায়ী আসফারুক, রওশান কাগুজি সহ একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ৪০ বছর এর অধিক সময় যায়গাটি স্থানীয় ব্যবসায়ীরা ব্যবহার করে আসছে যায়গাটিতে ব্যবসায়ীদের জন্য লোহার ফ্রেমের টিনশেড নির্মিত ছিল, পূর্বে স্থানটি মাছ ব্যবসায়ীরা ব্যবহার করত এবং বর্তমানে মাংস ও চাউলের খুচরা ব্যবসায়ীরা জায়গাটিতে ক্রয়-বিক্রয় করে থাকেন। তবে যায়গাটি সবার কাছে চাউল বাজার নামেই পরিচিত এবং এটি পেরিফেরির আওতাভুক্ত স্থান। 


হটাৎ শুক্রবার রাতের অন্ধকারে স্থানীয় ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানের লোক হিসেবে পরিচিত নূর ইসলাম খোকা,নূরুল ইসলাম গাজী, শাহিন ওরফে লাড্ডু শাহিন, সিরাজুল ইসলাম সহ প্রায় ৪০-৫০ জনের একটি দল টিনশেড ভেংগে দিয়ে সেখানে ভবন নির্মানের জন্য লোহার রড-ইট-খোয়া এবং সিমেন্ট নিয়ে আসে তবে পুলিশি হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্দ হয়ে যায়। এ বিষয়ে নূরুল ইসলাম গাজির সাথে কথা বললে তিনি জানান আমি শাহিন ও নুরুল ইসলাম সরদার এর নামে যায়গাটি ৯৯ বছরের বন্দবস্ত নেই, দিনে লোকজনের ভিড় থাকায় রাত্রে কাজ করছিলাম আগামীতে আমরা দিনের আলোতেই কাজ করব। 


তবে বন্দবস্তের বিষয়ে জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসের  সহকারি কর্মকর্তা জিএম নুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান সাফিয়ার কাছে জানতে চাইলে তিনি দখলে তার সংশ্লিষ্টতা অস্বীকার করে যারা দখল করছে  তারা ডিসি অফিস থেকে বন্দোবস্ত নিয়েছে বলে জানতে পেরেছেন বলে জানিয়েছেন।  


কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিন দখলের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিয়ে চাউল এবং মাংস ব্যবসায়ী সহ বাজার দোকানদার ও সচেতন মহলের মধ্য চরম ক্ষোব সৃষ্টি  হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সরকারী সম্পদ ও সম্পর্তি উদ্বার এবং যায়গাটি চাউল ও মাংসের হাট হিসেবে জন সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার জন্য  দাবি জানান।

আরও খবর