জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনি ও শ্যামনগর সীমান্তে বেড়িবাঁধের বালুভর্তি জিও ব্যাগে ফাটল ! হুমকির বালুর বেড়িবাঁধ।যে কোন মূহুতে প্লাবিত হতে পারে বিস্তৃর্ণ এলাকা।

আশাশুনি ও শ্যামনগর সীমান্ত বর্ত্তী নদীরে বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল দেখা দিয়েছে! জোয়ার ভাটার তুফানের আঘাতে আঘাতে নদীগর্ভে চলে যাচ্ছে জিও বস্তার বালু। হুমকির মুখে পড়েছে চোরা বালুর বেড়িবাঁধ। ফলে উদ্বিগ্ন ও আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রামের খোলপেটুয়া নদীর বন্যতলা ক্লোজার পয়েন্টের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের দ্রশ্যমান হচ্ছে এ চিত্র। শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা ও আশাশুনির প্রতাপনগর বন্যতলার সিমানায় খোলপেটুয়া নদীর মোহনার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি ২০ মে ২০২০ ঘুর্নিঝড় আম্ফান ও ২৬ মে ২০২১ ঘুর্নিঝড় ইয়াসে উল্লেখ্যিত বেড়িবাঁধ ভেঙ্গে বন্যতলা ও প্রতাপনগর ইউনিয়নের বিস্তির্ণ এলাকাটি প্রায় দুই বছর ধরে খোলপেটুয়া নদীর জোয়ার ভাটায় নিমজ্জিত ছিল। তৎকালীন সময়ে অত্র অঞ্চলের মানুষের সীমাহীন দুর্দশা ও দুর্ভোগের শেষ ছিল না। ঐ সময় সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে ঠিকাদারের মাধ্যমে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ২০২১ সালে ২৭ নভেম্বর উল্লেখ্যিত বন্যতলার ভাঙ্গন ক্লোজার পয়েন্টে আটকাতে সক্ষম হয় সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষ।  আজও উল্লেখ্যিত ক্লোজার পয়েন্টের বেড়িবাঁধ নির্মাণ কাজটি হস্তান্তর করতে পারেননি সংশ্লিষ্ট ঠিকাদার কতৃপক্ষ। এদিকে আম্ফান ও ইয়াস ট্রাজেডির প্রভাবে খোলপেটুয়া নদীর জোয়ার ভাটায় লোকালয়ে সৃষ্টি হওয়া খালের পানি প্রতিনিয়ত  ক্লোজার পয়েন্টের ভিতর দিয়ে নদীতে প্রবাহিত হচ্ছে। অন্য দিকে ৫০/৬০ ফুটের বালুভর্তি জিও বস্তায় ফাটল দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে হঠাৎই  বালুর বাঁধ ভেঙ্গে বন্যতলা ও প্রতাপনগরের বিস্তির্ণ এলাকা খোলপেটুয়া নদীর জোয়ার ভাটায় প্লাবিত হয়ে এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন  ভুক্তভোগী এলাকাবাসী।  এ মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ আসার শংকা থাকে উপকূলীয় এ অঞ্চলের জন্য। এলাকাবাসী ও সচেতন মনে করেন,  সময় থাকতে জরুরী ভিত্তিতে বালুভর্তি জিও বস্তা রক্ষা সহ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী। পানি উন্নয়ন বোর্ড তথা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কামনা করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী।

Tag
আরও খবর