জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সরকারি কলেজ রোড সংস্কারের দাবীতে জেলা নাগরিক কমিটির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

সরকারি কলেজ রোড সংস্কারের দাবীতে জেলা নাগরিক কমিটির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আজগার আলী,সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা সরকারি কলেজ রোড সংস্কারের দাবীসহ শহরের সমস্যা নিরসনের দাবীতে সকাল নয়টায় শহরের পোস্ট অফিস মোড়ে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে ২০২৪) সকাল ৯ টা হতে প্রায় বেলা ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। গত ৪ ফেব্রুয়ারী জাতীয় সংসদে স্থানীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু সড়কটি সংস্কারে সরকারের দৃষ্ঠি আকর্ষণ করে বক্তব্য রেখে বলেছিলেন “সড়কটির অবস্থা এতটাই খারাপ যে কোনো অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তায় চলাচল করলে পথেই ‘ডেলিভারি (সন্তান প্রসব) হয়ে যাবে। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরা পৌরসভায় ৯ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। কিন্তু পৌর কর্তপক্ষ এই সড়কটি পুর্ননির্মাণের পরিবর্তে সে টাকা বিভিন্ন ওয়ার্ডে কম গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করে। এনিয়ে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে সাতক্ষীরা পোস্ট অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কার্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সাতক্ষীরা রেজিস্ট্রি অফিস, জেলা সমবায় অফিস, সাতক্ষীরা টেলিফোন অফিস, শহর সমাজ সেবা অফিস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার কার্যালয়, সাতক্ষীরা সরকারি কলেজ, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের মত অসংখ্য সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীজীবীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু পৌর কর্তপক্ষ দীর্ঘদিন যাবৎ অর্থাভাবের কথা বলে সড়কটি পুর্ননির্মাণ কাজ বন্ধ রখেছে। মানববন্ধন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শুরুর উদ্যোগ না নিলে আগামী ২ জুন সড়কটিতে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনের বক্তারা সরকার ঘোষিত সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষা বর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু, নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, ঘোষিত পাটকেলঘাটা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু, উপকূলীয় বোর্ড গঠনসহ বাজটে সাতক্ষীরার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দসহ নাগরিক কমিটির ২১দফা দাবী বাস্তবায়নের আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সাংবাদিক গোলাম সরোরার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচির শেখ মুসফিকুর রহমান মিল্টন, এনজিও কর্মী শেখ মনিরুজ্জামান, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সজাগ সাধারণ সম্পাদক অলিউর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. আল মাহামুদ পলাশ, দুদকের পিপি এড. আসাদুজ্জামান দিলু, হাবিবুর রহমান, আবু হামান, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইদ্রিশ আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপি, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি আবুল কালাম, সাংস্কৃতিক কর্মী ফারুকুজ্জামান ডেভিড প্রমুখ।
Tag
আরও খবর