জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে জেলা ইউনিটের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে জেলা ইউনিটের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ “বাঁচিয়ে রাখি মানবতা ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে বুধবার সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। এর পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জন হেনরি ডুনান্ট আত্মমানবতার সেবার লক্ষ্যে মহৎ উদ্যোগ নিয়ে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। আত্মমানবতার সেবায় এই রেড ক্রিসেন্ট সোসাইটি সেবা মূলক কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও বিপর্যয়ে রেড ক্রিসেন্টের সকল সদস্যরা মানুষের সেবা দিয়ে থাকে।” আমরা তার মতো হয়তো হতো পারবো না কিন্তু তাকে আমরা অনুসরণ করতে পারি। আমরা প্রত্যেকে চেষ্টা করবো মানবতাকে সমুন্নত রাখতে। প্রয়োজনে মানবতার জন্য আমরা জীবনকে উৎসর্গ করবো। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, মোঃ রাশেদুজ্জামান রাশি, জোৎস্না আরা, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ আকতার হোসেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট’র ইউওলো হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মোঃ ইলিয়াছ হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ কামরুল ইসলাম, সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, যুব সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরবর্তী দিবসটি উপলক্ষে কেক কাটা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
Tag
আরও খবর