জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

তালায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভায় জনস্রোত

সাতক্ষীরার আসন্ন  তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলামের জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। আমিনুল ইসলামের প্রতীক দোয়াতকলমের সমর্থকদের উপস্থিতিতে বিকেল চারটায় কানায় কানায় পূর্ণ হয় জনসভা স্থল। জনসভায় দলমত নির্বিশেষে ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের উপস্থিতি জনস্রোতে রূপ নেয়। তালা উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু শাহীন সরদারের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিনুল ইসলাম, তালা উপজেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আবুল কালাম, এ্যড. মো. রবিউল ইসলাম, জালালপুর ইউনিয়ন আ. লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ ওহিদুল ইসলাম, অধ্যাপক তরুণ কুমার দাশ, প্রধান শিক্ষক আ: হক মোড়ল, খলিশখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, মুফতি মাওলানা আব্দুস ছালাম, শ্রীমন্তকাটি শহীদ স্মৃতি পাবলিক লাইব্রেরী’র সভাপতি মো. সাইফুল্লাহ মোড়ল, পল্লী চিকিৎসক মো. এনায়েত আলী সানা, মো. আকরাম হোসেন, প্রভাষক মোতাহার হোসেন বুলবুল, প্রভাষক মনিরুজ্জামান মনি, সহকারী শিক্ষক আ: সালাম, শেখ আমিরুল ইসলাম,  খেশরা ইউনিয়ন যুবলীগ সদস্য কাজী হালিমুজ্জামান টুটুল, বিএল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ভোটার। এসময় চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, আমার জীবনের পুরো সময়টা কেটেছে কপোতাক্ষের তীর ঘেঁষে গড়ে উঠা জনপদগুলোতে। আমি শিক্ষাকতার পাশাপাশি রাজনীতি করেছি, সমাজ সেবক হিসেবে অসংখ্য সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছি। আর এবার আপনাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় জনপ্রতিনিধি হতে মাঠে নেমেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভোট আপনাদের পবিত্র আমানত। আমি আশা রাখি, আপনারা দলমত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তি দেখে ভোট দিবেন৷ এসময় তিনি তার নির্বাচনী প্রতীক দোয়াতকলমে ভোট দিয়ে তালা উপজেলাবাসীর জন্য কাজ করার সুযোগ করে দিতে সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান।


Tag
আরও খবর