জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ ও নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিন ব্যাপী  ২মে থেকে ৪ মে পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

৪ মে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান(পিপিএম), শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে প্রকাশ তিন দিন ব্যাপী প্রশিক্ষণে ১৮ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা ১০১জন প্রিজাইডিং অফিসার, ৭৬৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৫৩৬ জন পোলিং অফিসারকে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন।

শ্যামনগর উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ৯২টি। ভোট কক্ষের সংখ্যা ৬৯৮টি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২টি ইউনিয়নে ২ লক্ষ ৮৮ হাজার ৪শত ছেষষ্ট্রি জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৪৬ হাজার ১শত একাত্তর জন ও নারী ১ লক্ষ ৪২ হাজার ২শত বিরানব্বই জন। হিজড়া ৩ জন ভোটার।

ছবি- শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান(পিপিএম)।


 


Tag
আরও খবর