জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উৎসবের আমেজ নিয়ে ইরিধান ঘরে তুলেছেন আশাশুনির কৃষকরা।

কষ্টে ফলানো সোনালী ধান বৈশাখী উৎসবের আমেজ নিয়ে ঘরে তুলেছেন আশাশুনির কৃষকরা। আশাশুনির প্রতিটি গ্রামের কৃষক পরিবারের শিশু কিশোর, বয়স্ক সবাই নতুন ফসল ঘরে তোলার আনন্দে মেতে উঠেছেন।
বৈশাখের শুরু থেকেই  পাকা ইরি ধানের মৌ মৌ গন্ধ বাতাসে। সোনালী ইরি ধানের ঘ্রাণে কৃষকের মুখে সুখের হাসি দেখা গেছে। প্রখর রোদে দিনভর ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই, ধান সিদ্ধ করা ও শুকানোর কাজে কৃষক-কৃষাণীরা। তৈরি করেছেন ক্ষেতের আশে পাশে অস্থায়ী বসতঘর।খোঁজ নিয়ে জানা যায়, ইরি চাষকে ঘিরেই এই সময়টায় কৃষক ও তাদের পরিবারের সকল সদস্যের ধ্যানজ্ঞান। আশাশুনির কৃষকদের মাঝে সরকারের ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটায় একদিকে যেমন স্বল্প সময়ে ধান কাটা সম্ভব হচ্ছে, তেমনি শ্রমিক সংকটও অনেকটাই নিরসন হয়েছে। ফলে কিছুটা লাভের আশা করছেন চাষিরা।অপর দিকে যে সব এলাকায় হারভেষ্টর মেশিন নেই সে সব এলাকার কৃষকরা কিছুটা হলেও শ্রমিক সংকটে ভুগছেন। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে চাষের শুরুতে আবহাওয়া চাষ উপযোগি হওয়ায় যে দিকে চোখ যায় শুধু ধান কাটা মাড়াইয়ের উৎসবমুখর পরিবেশ। এবছর মেঘ মুক্ত নীল আকাশে প্রখর রোদে কষ্টে ফলানো ইরি ধান  জমি থেকে কেটে ধান শুকানোর স্থানে নিয়ে এসে শুকাতে পেরে কৃষকের মুখে দেখা গেছে হাসির ঝিলিক।তবে সম্প্রতিক তাপমাত্রার ও কালবৈশাখীর আশাঙ্কায় কৃষকদের কিছু টা দুঃচিন্তায় ফেলেছে।
এ পর্যন্ত আশাশুনি এলাকার প্রায় ৮৫ ভাগের বেশি জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। ধান সংগ্রহের পাশাপাশি চলছে গো-খাদ্য  বিজলি শুকিয়ে সংরক্ষণের কাজও।
বুধহাটা ইউনিয়নের কৃষক আব্দুল মান্নান বলেন, বিলের মধ্যে ধান পরিবহনের সড়ক দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায় কাটা ধান ট্রলি ও ভ্যান দিয়ে বহন করে বাড়ি নিতে গিয়ে খুবই কষ্ট করছেন কৃষকরা। আশাশুনি উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ এস এম এনামুল ইসলাম বলেন, এবছর উপজেলার বাম্পার ফলন হয়েছে। ধান কাটা প্রায় শেষের পথে। উপজেলার স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল জাতীয় খাদ্য ভাণ্ডারে যুক্ত হবে।

Tag
আরও খবর