জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনিতর স্বামীকে বৈদ্যুতিক তার দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৈদ্যুতিক তার দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা করা হয়েছে, আসামী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের দুলাল মন্ডলের বাড়িতে। এ ঘটনায় স্ত্রী ভারতী মন্ডল (৩০) এর স্বামী শ্যামল মন্ডল (৪৪) বাদী হয়ে থানায় (১৬, ২২/০৪/২৪) নং মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে ও সরেজমিন ঘুরে জানা গেছে, বুড়িয়া গ্রামের হরিপদ রায়ের ছেলে রবীন্দ্রনাথ রায় (৪৪) (ডেকোরেটর) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শ্যামল মণ্ডলের স্ত্রী ভারতী মন্ডলকে। সে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৬/০৪/২০২৪ তারিখ বুধবার শ্যামল মন্ডল বাথরুমের পাকা হাউজ নির্মাণ করছিলেন। পরের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নির্মাণের কাজ করার জন্য মিস্ত্রি ফকরাবাদ গ্রামের জগদীশ মন্ডলের ছেলে গৌতম মন্ডল ও শ্যামল মণ্ডল হাউজের ভিতরে নামেন। হাউজের ভিতরে নামার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক তারে শট খেয়ে ছটফট করতে থাকে। স্থানীয়রা এসে দেখেন পার্শ্ববর্তী অজিত মন্ডলের ছেলে জয়প্রকাশ মন্ডলের বাড়ির মিটার কেবলের তার লিক করে জি আই তার লাগিয়ে হাউজের ভিতরে ফেলানো অবস্থায় সংযোগ করা। সেই বৈদ্যুতিক তারে শক খেয়ে ছটফট করতে থাকে শ্যামল মণ্ডল। তাকে গৌতম মন্ডল উদ্ধার করতে গেলে সেও বৈদ্যুতিক তারে শক খেয়ে ছটফট করতে থাকে। তাৎক্ষণিক কানাই মন্ডলের ছেলে প্রসেনজিৎ মন্ডল ঔ তার টান দিয়ে ছিঁড়ে ফেলানোর পর গৌতম মন্ডল ও শ্যামল মন্ডল এ যাত্রায় জীবনে বেঁচে যায়। বৈদ্যুতিক তারে শট খাওয়া মিস্ত্রি গৌতম মন্ডল জানান, বুধবার সন্ধ্যায় ০১৫৭৫৬৭৪২৭২ নাম্বারে কোন এক ব্যক্তি আমার ছোট ভাইয়ের কাছে ফোন করে হুমকি দিয়ে বলে কাজ করতে যাসনে যেন। ওখানে কাজ করতে গেলে মৃত অবধারিত। গৌতম মন্ডল বিষয়টা পরোয়া না করে সকালে কাজ করতে যেয়েই বিদ‍্যুৎ স্পৃষ্টে মৃত্যুর মুখোমুখি হয় এবং তাদের হাতের আঙ্গুল পোড়া সহ পিঠের চামড়া উঠে রক্তাক্ত যখম হয়। 
এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ঘটনা নিশ্চিত করে জানান, মামলা হয়েছে। আসামীকে ধরার অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে ভুক্তভোগী শ্যামল মন্ডল আসামীকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার ঘোষণা করেছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে। জঘন্য অপরাধি এখনো ধরাছোঁয়ার বাইরে আছে বিষয় নিয়ে এলাকার মানুষের মুখে মুখে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে। হত্যার পরিকল্পনাকারী রবীন্দ্রনাথ রায়কে দ্রুত আইনের আওতায় আনার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামল মন্ডল ও গৌতম মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
Tag
আরও খবর