জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন 


 সাতক্ষীরা জেলা কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদ করায় সিনিয়র সাংবাদিক আরাফাত আলীসহ নিরীহ ৫ গ্রামবাসীর নামে মামলা দায়ের করা হয়েছে। কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রাহক সেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।


২৯ এপ্রিল সোমবার সকাল ১১ টায় মুন্সী আব্দুর রশিদ মুকুলের সভাপতিত্বে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের সম্মুখে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সজীব, মৌতলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য নজরুল ইসলাম, যুবলীগের সদস্য শরিফুল ইসলাম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্যাহ রুবেল, মৌতলা বাজার সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউপির সদস্য সাংবাদিক এসএম গোলাম ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও ভুক্তভোগী এলাকাবাসী।


এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোন ও কৃষ্ণনগর সাব-জোনের কর্মকর্তা ও কর্মচারিদের কাছে জিম্মি হয়ে পড়েছে এ এলাকার সাধারণ মানুষ। তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচাতিা ও ঘুষ বাণিজ্যের কারণে গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, কালিগঞ্জ জোনের ডিজিএম ও এজিএম, কৃষ্ণনগর সাব জোনের এজিএম তাদের মাঠ পর্যায়ের কর্মচারিদের সঠিকভাবে পরিচালনার মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিতের পরিবর্তে অনিয়ম ও স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিয়ে বিদ্যুৎ সেক্টরে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। 


তারা আরও বলেন, সম্প্রতি মৌতলায় পল্লী বিদ্যুতের কর্মচারিদের দ্বারা হয়রানি ও মারপিটের শিকার হয়েছেন সাংবাদিকসহ কিছু নিরীহ গ্রামবাসী। এ ঘটনার সুষ্ঠ প্রতিকার না করে উল্টো প্রতিবাদকারী সাংবাদিক আরাফাত আলীসহ ৫ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যা একটি খারাপ নজির সৃষ্টি  করেছে।


বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এ ধরণের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।


মৌতলা বাজারের ব্যবসায়ী, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ তীব্র রোদ ও গরম উপেক্ষা করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও খবর