জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ আলীপুর ইউপি নির্বাচনে বিজয়ী

বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ আলীপুর ইউপি নির্বাচনে বিজয়ী




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট শেষ হয় বিকেল ৪টায়।

বিজয়ী প্রার্থী সাতক্ষীরা জেলা সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১হাজার ৪৯০। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৭৩ ভাগ। বাতিল হয়েছে ৩৮৮ ভোট।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রউফের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মোটরসাইকেল প্রতীকের জিয়াউল ইসলাম জিয়া গণমাধ্যমে অভিযোগ করে বলেন, বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ একজন সন্ত্রাসী। বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ক্যাডার বাহিনী নিয়ে এসে আমার নেতা কর্মীদের বাঁধা সৃষ্টি করেছে। বিষয়টি বিভিন্ন সংস্থার সাহায্য চেয়েও সহযোগিতা পাইনি।

তিনি আরও বলেন, নির্বাচনী ফলাফল ঘোষণার পর আমার নির্বচনী কর্মী মাহমুদপুর এলাকার খোকনের বাড়িতে হামলা এবং দিঘিরপাড় এলাকার পাঞ্চাব আলীর বাড়িতে ককটেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করেছে রউফ বাহিনী।


Tag
আরও খবর