জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আজ থেকে ৪ দিনব্যাপী কলারোয়ায় গণহত্যা দিবস কর্মসূচি

আজ থেকে ৪ দিনব্যাপী কলারোয়ায় গণহত্যা দিবস কর্মসূচি




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

আজ ২৮ এপ্রিল, রোববার। কলারোয়া পালপাড়া গণহত্যা দিবস। একাত্তরের বেদনাবহ এই দিনে কলারোয়ার মানুষের স্মৃতিপটে নতুন করে ভেসে ওঠে পাকবাহিনীর ভয়াল, বীভৎস ও নির্মম এক হত্যাযজ্ঞের কথা। স্বাধীনতা অর্জনের ৫৩তম বছরে এসেও মুক্তিকামী মানুষ ভুলতে পারেন না কলারোয়ার উত্তর মুরারিকাটি কুমারপাড়ার সেই ভয়াল হত্যাযজ্ঞের কথা। কলারোয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসে পালপাড়ার কুমার সম্প্রদায়ের শহিদ ৯ মুক্তিকামী কুম্ভকারের আত্মত্যাগের কথা চিরদিন অম্লান থাকবে। বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে কুমার পাড়ার স্বজনহারা মানুষ এ দিনটি শোকাবহ চিত্তে স্মরণ করেন। সূত্রমতে, একাত্তরের ২৮এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন পাক-হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের শিকার হন কলারোয়ার পালপাড়ার ৯জন মুক্তিকামী কুম্ভকার। 


প্রকাশ্য দিবালোকে ঘটা এই নারকীয় হত্যাকান্ড সেদিন অনেক মানুষ প্রত্যক্ষ করেন। যাঁদের অনেকেই ওই বীভৎস স্মৃতি নিয়ে আজও বেঁচে আছেন। ঘটনাস্থল পৌরসদরে বেত্রবতী নদীর পূর্ব পার্শ্বে অবস্থিত উত্তর মুরারিকাটি কুমারপাড়া বা পালপাড়া। বর্বরতার এক নৃশংস ও ভয়াল দৃশ্যপট রচিত হয় সেখানে। মানুষ যে মানুষকে এত নিষ্ঠুরভাবে মেরে ফেলতে পারে, তা পালপাড়ার গণহত্যা যারা দেখেননি বা জানেন না, তারা বুঝতে পারবেন না। একাত্তরের মুক্তিযুদ্ধ তখন রীতিমত উত্তাল। জীবন বাজি রেখে বাংলার দামাল ছেলেরা তখন লড়ছে রণাঙ্গণে। মুক্তিযুুদ্ধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং কুমার সম্প্রদায়ের প্রায় সবাই তখন সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছিলেন ভারতে। কুমারপাড়াতেও চলছিল ভারতে যাওয়ার তোড়জোড়। সিদ্ধান্ত ছিল দু’এক দিনের মধ্যেই তারাও এদেশ ছেড়ে পাড়ি জমাবেন ভারতে। কিন্তু কীভাবে যেন এদের এই পরিকল্পনার কথা জেনে যায় হানাদার বাহিনীর দোসররা। তাই তাঁরা সুযোগ পাননি দেশ ছাড়ার। এলো সেই ভয়াল দিন একাত্তরের ২৮ এপ্রিল, বাংলা-১৬ বৈশাখ, শুক্রবার, ১৩৭৮ বঙ্গাব্দ। দুপুর আড়াইটার দিকে হানাদার পাক সেনা ও তাদের এদেশীয় দোসররা সশস্ত্র পৈশাচিক হামলা চালায় উত্তর মুরারিকাটি গ্রামের কুমারপাড়ার নিরীহ নিরস্ত্র মানুষের ওপর। জানা যায়, এসময় পালপাড়ার অনেকে দুপুরের খাওয়া শেষ করেছেন। অনেকেই আবার খাদ্য নিয়ে বসেছেন খেতে। ঠিক এই সময় তাদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে নির্বিচারে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। গুলিতে ও বেয়নেটের আঘাতে জর্জরিত প্রাণহীন দেহগুলো লুটিয়ে পড়ে মাটিতে। পড়ে থাকে দুপুরের সেই রক্তমাখা খাবারগুলো। বৈশাখের তপ্তমাটি সিক্ত হয় দেশপ্রেমীদের তাজা রক্তে। 


এই পৈশাচিক ঘটনার ভয়াল স্মৃতি এ জনপদের মানুষ কখনো ভুলবেন না। ভুলতে পারেন না। পাকবাহিনীর নির্মম-নারকীয় গণহত্যার শিকার হন: বৈদ্যনাথ পাল (৪৫), নিতাই পাল (৪০), গোপাল পাল (৪২), সতীশ পাল (৪৫), রাম চন্দ্র পাল (৪০), বিমল পাল (৪২), রঞ্জন পাল (৪০), অনিল পাল (৪৫) ও রামপদ পাল (৪২)। শিবু পাল মারাত্মকভাবে বেয়নেটবিদ্ধ হয়েও জীবিত ছিলেন। আহত ত্রৈলক্ষ পালকে ভর্তি করা হয় ভারতের সাঁড়াপুল হাসপাতালে। তার সাথে স্বজনদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক প্রয়াত শেখ আমানুল্লাহ। অপর আহত শিবু পাল চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন ভারতের বনগাঁ সদর হাসপাতালে। উল্লেখ্য, একই দিনে সকালের দিকে কলারোয়ার মাহমুদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আফছার আলী (৪৮) হানাদার বাহিনীর হাতে প্রথম শহিদ হন। কুমারপাড়ার শহিদদের সমাধিস্থল সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ। এর পাশেই রয়েছে ‘রাধা-গোবিন্দ’ মন্দির। 


প্রতি বছর এদিন উপলক্ষে শহীদদের সন্তান, স্বজন ও সতীর্থরা বিদেহী আত্মার মঙ্গল কামনা করে এখানে পালন করেন বিভিন্ন মঙ্গলাচার ও নাম সংকীর্তন অনুষ্ঠান। উদযাপন কমিটির সভাপতি গোষ্ঠ চন্দ্র পাল ও হরেন্দ্রনাথ পাল জানান, শোকাবহ এ দিবস উপলক্ষে উত্তর মুরারিকাটি পালপাড়া শহিদ স্মৃতি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভক্তবৃন্দ সম্মিলিতভাবে ৪ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে ২৮ এপ্রিল, রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহিদ সমাধিস্থলে মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলন, সন্ধ্যা সাড়ে ৭ টায় শুভ অধিবাস আরম্ভ ও রাত ৮ টায় ভগবত আলোচনা। ২৯ ও ৩০ এপ্রিল, সোম ও মঙ্গলবার ১৬ প্রহরব্যাপী অখ- মহানাম সংকীর্তন। সবশেষে ১লা মে, বুধবার ভোগ মহোৎসব।

Tag
আরও খবর